Thursday, June 11, 2026
HomeScrollবারাসতের বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা
Barasat

বারাসতের বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা

পুলিশ পৌঁছতেই বিক্ষোভ ও ধস্তাধস্তির অভিযোগ

বারাসাত: বেসরকারি হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারাসাতে (Barasat)। পরিবারের অভিযোগ, পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণেই মৃত্যু হয়েছে রোগীর। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছলে তাদের সঙ্গেও ধস্তাধস্তির অভিযোগ ওঠে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গঙ্গানগরের বাসিন্দা আলাউদ্দিন বুকে তীব্র যন্ত্রণা অনুভব করায় তাঁকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, রোগীর কার্ডিয়োলজি সংক্রান্ত সমস্যা ছিল। হাসপাতালে ভর্তির আগে সেখানে হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন কি না, তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন: ফের তোলাবাজির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে ভর্তি নিলেও প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়নি। পরিবারের সদস্যদের দাবি, রাতভর কোনও কার্যকর চিকিৎসা হয়নি। বৃহস্পতিবার সকালে হাসপাতালের তরফে তাঁদের জানানো হয়, রোগীর মৃত্যু হয়েছে।

মৃতের পরিবারের অভিযোগ, কী কারণে মৃত্যু হয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্টভাবে কিছু জানায়নি। এর পরই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। তাঁদের অভিযোগ, চিকিৎসার গাফিলতির কারণেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে উত্তেজনা তৈরি হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে রোগীর পরিবারের বচসা শুরু হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারীদের একাংশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে।

ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তদন্তের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d