Saturday, July 11, 2026
HomeBig newsধেয়ে আসছে কালবৈশাখী! একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা! দেখুন আবহাওয়ার মেগা আপডেট
Weather Forecast

ধেয়ে আসছে কালবৈশাখী! একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা! দেখুন আবহাওয়ার মেগা আপডেট

ঘুর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে আমূল বদল আবহাওয়ায়, কমবে গরমের অস্বস্তি?

কলকাতা: দক্ষিণ বিহারে অবস্থানরত একটি ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত উত্তর-দক্ষিণ অক্ষরেখার প্রভাবে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর (Weather Forecast)। ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে বিস্তৃত এই অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তার ফলেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির (Thunderstorm) অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। তবে বুধবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে। কলকাতা সহ (Kolkata Weather) দক্ষিণবঙ্গের (South Bengal Weather) সমস্ত জেলাতেই শুক্রবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতাও জারি করা হয়েছে।

আরও পড়ুন: কারা পাবেন ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা? কল্যাণীতে বৈঠক সেরে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায় কালবৈশাখীর সম্ভাবনা বেশি বলে জানানো হয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে।

৩০ মে’ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। তবে রবিবার ও সোমবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

অন্যদিকে, উত্তরবঙ্গেও (North Bengal Weather) সক্রিয় রয়েছে বর্ষণ পরিস্থিতি। মঙ্গলবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় বিশেষ করে জলপাইগুড়ি জেলার কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার এবং শুক্রবারও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই একই ধরনের আবহাওয়া বজায় থাকতে পারে। তবে শনিবার ও রবিবার থেকে ঝড়-বৃষ্টির দাপট কিছুটা কমবে। তখন বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto