ব্যারাকপুর: জগদ্দলে (Jagaddal Case) পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমুলের কাউন্সিলর সুনিতা সিং-এর ছেলে, তথা তৃণমূল যুব নেতা নমিত সিং (Trinamool youth leader Namit Singh)। জগদ্দল মেঘনা এলাকায় চলতি মাসের ২৩ জানুয়ারি মহম্মদ ইস্তেহাক আহমেদ নামে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটে।
অবশেষে গ্রেফতার তৃণমুল কাউন্সিলরের ছেলে নমিত সিং। তাকে জিজ্ঞাসাবাদ করছেন ব্যারাকপুর ডিটেকটিভ ডিপার্টমেন্ট এর তদন্তকারী অফিসাররা। নমিত সিং-এর বাড়ি থেকে ফরেনসিক অফিসাররা উদ্ধার করেছে ৬টি লাঠি এবং একটি টুপি। পুলিশ নমিত সিং-এর ঘর সিল করে দিয়েছে। দফায় দফায় তদন্তকারি অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ চালাছে। আজ তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।
আরও পড়ুন – খাস কলকাতায় দুষ্কৃতী তাণ্ডব, গ্রেফতার ১০
পুলিশ সূত্রে খবর, বছর ২৯ এর মহম্মদ ইস্তেহাক আহমেদ-এর বাড়ি গরুলিয়া পুরসভার ৭নম্বর ওয়ার্ডের পানি ট্যাঙ্ক মোড় এলাকায়। দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অসুস্থ ছিলেন ইস্তেহাক। অন্যান্য দিনের মতন শুক্রবারও তিনি বাড়ি গিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন। সেই মতো ঘুরতে ঘুরতে ইস্তেহাক পৌঁছে যায় মেঘনামোড় সংলগ্ন ১৮ নম্বর গলিতে। মানসিকভারসাম্যহীন হওয়ায় তার আচরণে কিছু অসঙ্গতি ছিল। এতে সন্দেহ হয় সেখানে থাকা উপস্থিত কয়েকজনের। এর পরেই প্রায় ১০জন দুষ্কৃতী মিলে তাকে অনামুষিকভাবে নির্যাতন করে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ইস্তেহাক আহমদের। অভিযোগের তীর ওঠে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নমিত সিং ভাটপাড়া পুরসভার কাউন্সিলরের ছেলে গা ঢাকা দেয়।
এই ঘটনার পরেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, ‘আমার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটেছে। যারা মেরেছে তারা লোহার সিন্ডিকেট চালায়। ওদের সন্দেহ হয়েছিল, ওই ছেলেটি ওদের আনা মাল চুরি করেছে। অথচ এই ধরনের ছেলেরা তো নিরীহ হয়’।







