Tuesday, June 23, 2026
HomeBig newsএক লক্ষ শূন্যপদে নিয়োগ! রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী
West Bengal State Budget 2026-27

এক লক্ষ শূন্যপদে নিয়োগ! রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী

বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন

এক নজরে
11.15 সর্বশেষ
পাটের ব্যাগে বাজেট ফাইল
11.56
বাজেট পেশের আগে পুজো
12.06
বাজেট ভাষণ পাঠ শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
12.08
নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত
12.09
সব সামাজিক প্রকল্প চালু থাকবে: অর্থমন্ত্রী
12.10
১ লক্ষ সরকারি চাকরি
12.12
বিধায়ক তহবিলে বরাদ্দ বৃদ্ধি
12.12
প্রান্তিক মানুষদের সুবিধা দিতে বিশেষ উদ্যোগ
12.14
দুর্নীতিমুক্ত পরিকাঠামো গড়াই লক্ষ্য, বললেন অর্থমন্ত্রী
12.14
২০ শতাংশ ডিএ বৃদ্ধি
12.15
কাঁথিতে নতুন পুলিশ জেলা হবে
12.16
'রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ'
12.21
নারী ক্ষমতায়নে জোর
12.25
জি রাম জি-তে বরাদ্দ বৃদ্ধি
12: 42
পুরুলিয়া আর মালদহে বিমানবন্দর
12: 46
সিভিক, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের জন্য সুখবর!
12:47
চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি
12:48
বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের বাড়ল ভাতা
12:50
আশাকর্মীদের সাম্মানিক বৃদ্ধি
12:51
বাড়ল ২০% ডিএ
12:54
আয়ুষ্মান ভারতে অর্থবরাদ্দ
12:55
'ভরসা' কর্মসূচি
12:59
মিড ডে মিলে বাড়ছে বরাদ্দ
1.00
প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার
1:01
উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম
1:03
এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা
1:10
কলকাতার কাছে নতুন বিমানবন্দর
1:14
প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার
1:15
রাজ্যে পাঁচ নতুন জেলার প্রস্তাব
1: 15
গৃহবধূদের জন্য বাজেটে চমক
1:22
দুর্গাপুজোর বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিং
1:28
ব্যবসাকে সিন্ডিকেটমুক্ত করতে আসছে নতুন আইন
1:31
মদের দোকানের লাইসেন্সে কড়া বিধিনিষেধ
1:36
শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি

কলকাতা: আজ বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট (West Bengal State Budget 2026-27)। পশ্চিমবঙ্গে পালাবদলের পর এটি বিজেপি সরকারের প্রথম বাজেট।মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই বাজেট ঘিরে রাজ্যবাসীর প্রত্যাশা অনেক।রাজ্য বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিল্প, শিক্ষা, স্বাস্থ্যে কী চমক, সেদিকে নজর আমজনতার।

এক নজরে
🕒 শেষ আপডেট: 1:36
শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি

৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে রাজ্য সরকারি ছুটি ঘোষণা। জিরাটের পৈতৃক ভিটেকে সংরক্ষণ। লাইব্রেরি, পার্ক, স্মৃতিসৌধ তৈরিতে ২০০ কোটি টাকা বরাদ্দ।

🕒 শেষ আপডেট: 1:31
মদের দোকানের লাইসেন্সে কড়া বিধিনিষেধ

মদের দোকান সংক্রান্ত নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন নিয়ম অনুযায়ী, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। তবে কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে এই ন্যূনতম দূরত্ব ৫০০ মিটার নির্ধারণ করা হয়েছে। সরকারের দাবি, জনস্বার্থ ও সামাজিক ভারসাম্য বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

🕒 শেষ আপডেট: 1:28
ব্যবসাকে সিন্ডিকেটমুক্ত করতে আসছে নতুন আইন

রাজ্যে ব্যবসার পরিবেশ উন্নত করতে সিন্ডিকেট চক্র ও বেআইনি অর্থ আদায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ঘোষণা করেছে সরকার। অর্থমন্ত্রী জানান, ব্যবসায় হস্তক্ষেপ ও চাঁদাবাজির কারণে ক্ষতি হচ্ছে। তাই ব্যবসায়ীদের সিন্ডিকেট চার্জ এবং অন্যান্য বেআইনি অর্থ আদায় থেকে সুরক্ষা দিতে নতুন আইন আনা হবে। সরকারের দাবি, এই পদক্ষেপে বিনিয়োগ ও শিল্পের পরিবেশ আরও উন্নত হবে।

🕒 শেষ আপডেট: 1:22
দুর্গাপুজোর বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিং

দুর্গাপুজোকে ঘিরে বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিং। কঙ্কালীতলা, কালীঘাট, তারাপীঠ, মদনমোহন মন্দিরের সংরক্ষণ ও প্রসারের বন্দোবস্ত। শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট ও শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে। দার্জিলিংকে ইকো অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। ঝাড়গ্রাম চিড়িয়াখানায় টাইগার সাফারি।

🕒 শেষ আপডেট: 1: 15
গৃহবধূদের জন্য বাজেটে চমক

কোনও গৃহবধূ ক্লাউড কিচেন শুরু করলে আর্থিক সাহায্য ঘোষণা।

🕒 শেষ আপডেট: 1:15
রাজ্যে পাঁচ নতুন জেলার প্রস্তাব

প্রশাসনিক পরিকাঠামো সম্প্রসারণে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটে পাঁচটি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত জেলাগুলি হল— কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। পাশাপাশি কাঁথিতে একটি নতুন পুলিশ জেলা এবং গোপীবল্লভপুরে নতুন মহকুমা তৈরির প্রস্তাবও রাখা হয়েছে। এছাড়া শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর ও টুঙ্গিদিঘিতে নতুন পুরসভা গঠনের পরিকল্পনার কথাও ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, এতে প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত ও সহজলভ্য হবে।

🕒 শেষ আপডেট: 1:14
প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার চালুর ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আদর্শ বিদ্যালয় নির্মাণে ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য ৫০ কোটি টাকা দেওয়া হবে। এছাড়া ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবও রাখা হয়েছে বাজেটে।

🕒 শেষ আপডেট: 1:10
কলকাতার কাছে নতুন বিমানবন্দর

যোগাযোগ পরিকাঠামো উন্নয়নে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। নতুন বাজেটে কলকাতার কাছাকাছি আরও একটি বিমানবন্দর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি শিলিগুড়ি, দুর্গাপুর এবং আসানসোলে মেট্রো রেল প্রকল্প চালুর বিষয়েও প্রস্তাব রাখা হয়েছে। সরকারের দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও আধুনিক ও গতিশীল হবে।

🕒 শেষ আপডেট: 1:03
এক লক্ষ শূন্যপদে নিয়োগের ঘোষণা

রাজ্য বাজেটে এক লক্ষ শূন্যপদে নিয়োগের বড় ঘোষণা করল সরকার। মোট নিয়োগের মধ্যে ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে ২০ হাজার পদে পুলিশ বিভাগে এবং ৫০ হাজার পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি চাকরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড়ের সুবিধাও আগামী দু’বছর পর্যন্ত বহাল রাখার ঘোষণা করা হয়েছে। সরকারের দাবি, এই পদক্ষেপে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে।

🕒 শেষ আপডেট: 1:01
উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম

ক্রীড়া পরিকাঠামো উন্নয়নে একাধিক ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহ দিতে রাজ্যে শুরু হবে ‘খেলো ইন্ডিয়া’ কর্মসূচি। পাশাপাশি প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইনডোর স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

🕒 শেষ আপডেট: 1.00
প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রাজ্যের প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার চালুর ঘোষণা করা হয়েছে বাজেটে। পাশাপাশি আদর্শ বিদ্যালয় গড়ে তুলতে ২১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সংস্কৃত কলেজ ও সংস্কৃত ভাষার প্রসারের জন্য দেওয়া হচ্ছে ৫০ কোটি টাকা। এছাড়া ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দু’টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের কথাও ঘোষণা করেছে সরকার।

🕒 শেষ আপডেট: 12:59
মিড ডে মিলে বাড়ছে বরাদ্দ

রাজ্য বাজেটে প্রাথমিক স্কুলের মিড ডে মিল প্রকল্পে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। পড়ুয়াদের জন্য খাবারের উপকরণ বাবদ খরচ বাড়িয়ে ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলিতে ইসকনের সহযোগিতায় পুষ্টিকর রান্না করা খাবার সরবরাহের ব্যবস্থাও করা হচ্ছে। সরকারের দাবি, এর ফলে পড়ুয়াদের পুষ্টির মান উন্নত হবে এবং মিড ডে মিল প্রকল্প আরও কার্যকরভাবে বাস্তবায়িত করা সম্ভব হবে। এই উদ্যোগে শহরের বহু স্কুলের ছাত্রছাত্রী উপকৃত হবে বলে আশা প্রশাসনের।

🕒 শেষ আপডেট: 12:55
'ভরসা' কর্মসূচি

'ভরসা' কর্মসূচিতে স্নাতক বেকারদের জন্য ৩ হাজার এবং অন্যান্য ২ হাজার টাকা বরাদ্দ। পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম এবং অন্য কোনও সামাজিক প্রকল্পের আওতাভুক্ত না হলে মিলবে টাকা।

🕒 শেষ আপডেট: 12:54
আয়ুষ্মান ভারতে অর্থবরাদ্দ

আয়ুষ্মান ভারতে আওতায় আসবেন ৭ কোটি। ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ। আশাকর্মী এবং ৭০ বছর বয়সের ঊর্ধ্বে যাঁরা তাঁরা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত।

🕒 শেষ আপডেট: 12:51
বাড়ল ২০% ডিএ

রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতা (ডিএ) বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী ১ অক্টোবর থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ বেড়ে ৩৮ শতাংশে পৌঁছবে। সরকারের দাবি, এই সিদ্ধান্তে কেন্দ্র ও রাজ্যের কর্মীদের ডিএ-র ব্যবধান ২২ শতাংশ কমে যাবে।

🕒 শেষ আপডেট: 12:50
আশাকর্মীদের সাম্মানিক বৃদ্ধি

রাজ্যের আশাকর্মীদের জন্য বড় ঘোষণা করল সরকার। বাজেটে তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। স্বাস্থ্য পরিষেবায় আশাকর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।

🕒 শেষ আপডেট: 12:48
বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের বাড়ল ভাতা

বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা লক্ষাধিক উপভোক্তা এই সিদ্ধান্তের ফলে সরাসরি উপকৃত হবেন।

🕒 শেষ আপডেট: 12:47
চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি

স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের মাসিক পারিশ্রমিক বাড়িয়ে ১৬ হাজার টাকা করার ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। পরিবহণ পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের আর্থিক সুবিধা বাড়াতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে সরকার।

🕒 শেষ আপডেট: 12: 46
সিভিক, ভিলেজ পুলিশ ও হোমগার্ডদের জন্য সুখবর!

রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশদের মাসিক পারিশ্রমিক ২০০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে হোমগার্ডদের ভাতাও ২০০০ টাকা বাড়ানো হবে। সরকারের দাবি, এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্মীদের আর্থিক সুরক্ষা আরও জোরদার হবে।

🕒 শেষ আপডেট: 12: 42
পুরুলিয়া আর মালদহে বিমানবন্দর

পুরুলিয়া আর মালদহে বিমানবন্দর। হাসিমারা ও কলাইকুণ্ডা বিমানবন্দর সম্প্রসারণে জমি। কলকাতা বিমানবন্দরের কাছে আরেকটি নতুন বিমানবন্দর।

🕒 শেষ আপডেট: 12.25
জি রাম জি-তে বরাদ্দ বৃদ্ধি

১২৫ দিনের জি রাম জি-তে বরাদ্দ বৃদ্ধি। নতুন ২৫ লক্ষ সংযোজন করা হবে।

🕒 শেষ আপডেট: 12.21
নারী ক্ষমতায়নে জোর

নারী ক্ষমতায়নে বিশেষ জোর। অন্নপূর্ণা যোজনায় ৩৬ কোটি টাকা বরাদ্দ। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন টাকা।

🕒 শেষ আপডেট: 12.16
'রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ'

'রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণ' প্রথমেই জানালেন অর্থমন্ত্রী ।

🕒 শেষ আপডেট: 12.15
কাঁথিতে নতুন পুলিশ জেলা হবে

কাঁথিতে নতুন পুলিশ জেলা হবে। গোপীবল্লভপুরে নতুন মহকুমা হবে। দিঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট

🕒 শেষ আপডেট: 12.14
২০ শতাংশ ডিএ বৃদ্ধি

রাজ্য বাজেটে বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। ২০ শতাংশ ডিএ বৃদ্ধি করল বিজেপি সরকার। অর্থাৎ মোট ডিএ-র পরিমাণ দাঁড়াল ৩৮ শতাংশ। আগামী ১ অক্টোবর থেকেই এই ডিএ কার্যকর হবে।

🕒 শেষ আপডেট: 12.14
দুর্নীতিমুক্ত পরিকাঠামো গড়াই লক্ষ্য, বললেন অর্থমন্ত্রী

এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, ‘‘রাজ্যের উপর ৮ লক্ষ ৫৫ হাজার কোটি টাকার ঋণের বোঝা রয়েছে ৷ বিকশিত বাংলার লক্ষ্যেই এই বাজেট ৷’’

🕒 শেষ আপডেট: 12.12
প্রান্তিক মানুষদের সুবিধা দিতে বিশেষ উদ্যোগ

প্রান্তিক মানুষদের সুবিধা দিতে প্রয়োজনে নিয়মে বদল আনা হবে। ২৪ ঘণ্টা নিরাপত্তার বন্দোবস্ত। প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে একাধিক পদক্ষেপ। কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগে বিশেষ উদ্যোগ। নতুন দমকল হবে হেমতাবাদ, চণ্ডীপুর, কাকদ্বীপ।

🕒 শেষ আপডেট: 12.12
বিধায়ক তহবিলে বরাদ্দ বৃদ্ধি

বিধায়ক তহবিলে অর্থের পরিমাণ ৭০ লক্ষ থেকে বেড়ে ১ কোটি, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর।

🕒 শেষ আপডেট: 12.10
১ লক্ষ সরকারি চাকরি

রাজ্য সরকারি ১ লক্ষ সরকারি চাকরিতে নিয়োগ। ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ। তার মধ্যে ২০ হাজার পুলিশ বিভাগ, ৫০ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। যেখানে প্রযোজ্য, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে। সরকারি পদে নিয়োগে ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যে ৫ বছর ছাড় দেওয়া হবে। এই সুবিধা পরবর্তী ২ বছরের জন্য বহাল থাকবে।

🕒 শেষ আপডেট: 12.09
সব সামাজিক প্রকল্প চালু থাকবে: অর্থমন্ত্রী

রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষাপ্রকল্প অব্যাহত থাকবে, বাজেটে ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, “সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে।”

🕒 শেষ আপডেট: 12.08
নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত

নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত। রাজ্যের সব প্রকল্প চালু থাকবে। বাংলাকে জাতীয় স্তরে পুনরুত্থানের মিশন নিয়েছি, বললেন অর্থমন্ত্রী।

🕒 শেষ আপডেট: 12.06
বাজেট ভাষণ পাঠ শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

রাজ্য বাজেট পেশ করা শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বললেন, “আমরা জাগরিত শক্তির প্রেরণার ভিত্তিতে আমাদের বাজেট রূপরেখা তৈরি করেছি।”

🕒 শেষ আপডেট: 11.56
বাজেট পেশের আগে পুজো

বিজেপি সরকারের বাজেট পেশের আগে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তও।

🕒 শেষ আপডেট: 11.15
পাটের ব্যাগে বাজেট ফাইল

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। বাংলার ঐতিহ্যবাহী মাদুর আর পাটের তৈরি বাজেট ফাইল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO