HomeScrollসকাল থেকেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের সতর্কতা
Weather Update

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি কলকাতায়, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের সতর্কতা

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টিতে ভিজল কলকাতা

কলকাতা: বুধবার সকাল থেকেই ঝেঁপে বৃষ্টিতে ভিজল কলকাতা ও সংলগ্ন এলাকা। অফিস টাইমে প্রবল বর্ষণের জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে (Rain Forecast)। দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে (Weather news)।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির মাঝেও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে।

আরও পড়ুন: ডিএ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

টানা বৃষ্টির জেরে কলকাতার নিচু এলাকায় অস্থায়ী জল জমার আশঙ্কা রয়েছে। ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, গত কয়েকদিনের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। আগামী দু’-তিন দিন রাজ্যজুড়ে বর্ষার এই সক্রিয় পরিস্থিতি বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News