Sunday, June 28, 2026
HomeScrollকেন গ্রেফতার করা হল না মোমো সংস্থার মালিককে? প্রশ্ন শাহ-র
Amit Shah

কেন গ্রেফতার করা হল না মোমো সংস্থার মালিককে? প্রশ্ন শাহ-র

আনন্দপুরের ঘটনা নিয়ে তৃণমূলকে আক্রমণ শাহ-র!

ওয়েব ডেস্ক : সম্প্রতি আনন্দপুরের নাজিরাবাদে (Nazirabad Case) এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আর এই ঘটনা নিয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে (TMC) আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি প্রশ্ন করে বলেছেন, এত মৃত্যু, এত মানুষ নিখোঁজ তারপরও কেন গ্রেফতার করা হল না মোমো সংস্থার মালিককে।

ভোটের আগে ফের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরীতে কর্মী সম্মেলন করেন তিনি। সেখানেই সভা থেকে শুরুতেই আনন্দপুরের ঘটনা নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন তিনি। মোমো সংস্থার মালিককে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? প্রশ্ন তুলেছেন অমিত শাহ। সঙ্গে তিনি বলেছেন, “এত জন মারা গেলেন, অনুপ্রবেশকারী হলে এ রকমই করতেন মমতাজি? এই নিয়ে রাজনীতি কেন করছেন? লজ্জা পাওয়া উচিত।”

আরও খবর : ভোট আবহে বাঁকুড়ায় পোস্টার রাজনীতি, বিজেপি-তৃণমূল তরজা

শাহ আনন্দপুর কারখানা নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন। অপরাধীদের জেলে পাঠানোর দাবি তুললেন। তিনি জানান, নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শুভেন্দুরা। তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি। শাহ (Amit Shah) আরও বলেন, ‘‘অগ্নিকাণ্ডে আপনার লোক শামিল মমতাজি। জলা জমিতে গুদাম হয়েছে। তা বাইরে থেকে কেন বন্ধ ছিল? ভিতরে লোক জ্বলে পুড়ে মরেছে। বাইরে আসতে পারেননি। মমতাজি, পর্দা দিতে চাইলে দিন, এপ্রিলের পরে বিজেপি সরকার আসবে। এই অগ্নিকাণ্ডের অপরাধীদের জেলে পাঠাব।’’

উল্লেখ্য, প্রতিদিনের মতো গত ২৫ জানুয়ারি আনন্দপুরের নাজিরাবাদের কারখানা, গুদামে কর্মীরা কাজ করছিলেন। কিন্তু সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যায়। ইতিমধ্যে ২৫ জনের দেহাংশ উদ্ধার হয়েছে। তাঁদের ডিএনএ ম্যাপিংয়ের কাজ শুরু হবে বলে খবর। তার পরেই মৃত দেহগুলিকে তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এই ঘটনায় মনোরঞ্জন সিট ও রাজা চক্রবর্তী নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে মনোরঞ্জন মোমো তৈরির কারখানার ম্যানেজার, রাজা চক্রবর্তী সংস্থার ডেপুটি ম্যানেজার। আর সেই ঘটনা নিয়ে এবার সুর চড়ালেন অমিত শাহ।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO