Monday, April 13, 2026
HomeScrollনতুন বছরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য! বড় ইঙ্গিত দিল নবান্ন

নতুন বছরে প্রচুর কর্মী নিয়োগ করবে রাজ্য! বড় ইঙ্গিত দিল নবান্ন

কলকাতা: রাজ্যের কোন দফতরে কত সংখ্যক কর্মী রয়েছেন, তা জানতে চাইল সরকার (WB State Government)। সম্প্রতি কর্মীদের হিসেব জানতে চেয়ে রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত দফতরে চিঠি পাঠাল কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। কাকতালীয়ভাবে এই দফতর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতেই। তাহলে কি এবার রাজ্যে নতুন করে কোনও নিয়োগের (Recruitment) সম্ভাবনা তৈরি হয়েছে? এই প্রশ্নটা এখন জোরালো হচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন সচিবালয়ে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA), আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (UDA), হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসারের মোট অনুমোদিত পদ কতগুলি রয়েছে এবং সেখানে কতজন কর্মী কর্মরত রয়েছেন, সেইসব হিসেব জানতে চাওয়া হয়েছে। এইসব হিসেবের বিস্তারিত রিপোর্ট আগামী ৩১ জানুয়ারির মধ্যে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত এনটিপিসি’র বিদ্যালয়ের কর্মী পেনশন পাবে: হাইকোর্ট

আচমকা কেন এই তথ্য চেয়ে পাঠালো মুখ্যমন্ত্রীর দফতর, সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যে। অনেকেই মনে করছেন আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে সরকারের অবস্থান পোক্ত করতে নিয়োগ নিয়ে এবার মাথা ঘামাচ্ছে রাজ্য সরকার। মনে করা হচ্ছে, রাজ্যের বিভিন্ন সচিবালয়ে কর্মীদের পদোন্নতি দেওয়া হতে পারে। তাই এর ফলে যেসব শূন্যপদ তৈরি হবে, সেখানে নিয়োগ করা হতে পারে। পাশাপাশি, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের আটকে থাকা ডিএ নিয়েও সুখবর শোনাতে পারে সরকার। সব মিলিয়ে এটা বলাই যায়, আসন্ন সময়ে রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য নিয়োগের দরজা খুলে দিতে পারে মমতা সরকার।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/