Saturday, February 28, 2026
HomeScrollমহাকুম্ভ স্পেশ্যাল ট্রেনে হামলা, যোগীরাজ্যে ফের হুলুস্থুল কাণ্ড

মহাকুম্ভ স্পেশ্যাল ট্রেনে হামলা, যোগীরাজ্যে ফের হুলুস্থুল কাণ্ড

ওয়েব ডেস্ক: প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। কোটি কোটি পুণ্যার্থী ভিড় জমাচ্ছেন সেখান। তাঁদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল (Indian Railways)। আর এবার হামলার শিকার হল একটি কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেন (Mahakumbh Special Train)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসি থেকে প্রয়াগরাজের দিকে যাওয়ার সময় ট্রেনের উপর হামলার ঘটনাটি (Attack On Train) ঘটে। এই ঘটনার জেরে ব্যপক আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পাশাপাশি রেলের নিরাপত্তা নিয়ে আবারও উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনটি ঝাঁসি থেকে রওনা দিয়ে প্রায় দুই ঘণ্টা পর হরলপুর স্টেশনে পৌঁছায়। সেখানে বিপুল সংখ্যক পুণ্যার্থী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। অভিযোগ, ট্রেনের কামরাগুলির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। ফলে অপেক্ষারত যাত্রীরা ট্রেনে উঠতে পারেননি। এই ঘটনায় পুণ্যার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা ইট, পাথর এবং লাঠি নিয়ে ট্রেনটিতে হামলা চালান। পাথর ছোড়ার ফলে ট্রেনের বেশ কয়েকটি কামরার জানলার কাচ ভেঙে যায় এবং দরজাগুলি ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন: পতাকা উত্তোলনে মদ্যপ শিক্ষক! BJP শাসিত রাজ্যের এ কী হাল?

ঘটনার সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে মহিলারা ও শিশুরা ভয়ে কান্নাকাটি করতে থাকেন। হরলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক পুষ্পক শর্মা জানিয়েছেন, হামলার ঘটনা রাত ২টার দিকে ঘটে। ঘটনার পরই বিশাল পুলিশবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রেলের মুখপাত্র মনোজ সিংহ ঘটনার বিষয়ে বলেন, ‘‘হরলপুর স্টেশনে অনেক পুণ্যার্থী ট্রেনে উঠতে চেয়েছিলেন। তবে ট্রেনের দরজা বন্ধ থাকায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। আমরা পুণ্যার্থীদের কুম্ভমেলায় পৌঁছানোর জন্য স্পেশ্যাল ট্রেন চালাচ্ছি। সকলকে অনুরোধ করছি, এমন ধরনের আচরণ থেকে বিরত থাকুন।” তিনি আরও জানান, কুম্ভমেলা উপলক্ষে পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola