Saturday, July 18, 2026
HomeBig newsদিল্লি ভোটে খেলা ঘুরছে? ব্যবধান কমাচ্ছে আপ  

দিল্লি ভোটে খেলা ঘুরছে? ব্যবধান কমাচ্ছে আপ  

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে (Delhi Assembly Elections) কি খেলা ঘুরছে? সকাল থেকে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছিল বিজেপি (BJP)। ৭০ আসনের মধ্যে ৪৪টি এগিয়ে গিয়েছিল তারা। আম আদমি পার্টি (AAP) ২২টি আসনে এগিয়ে ছিল। কিন্তু সময় যত এগোচ্ছে তত লড়াইয়ে ফিরছে অরবিন্দ কেজরিওয়ালের দল (Arvind Kejriwal)। সকাল ১০:১৫ নাগাদ। ৩০টি আসনে এগিয়ে গেল তারা, বিজেপি নেমে এল ৩৯ আসনে। মাত্র একটি আসনে এগিয়ে ভারতের জাতীয় কংগ্রেস (Congress)।

কেজরিওয়াল, অতিশী এবং মণীশ সিসোদিয়ার (Manish Sisodia) মতো আপ-এর হেভিওয়েট প্রার্থীরা পিছিয়ে ছিলেন সকালে। কিন্তু এখন শুধু অতিশী পিছিয়ে আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী এগিয়ে গিয়েছেন। আপ কনভেনর কেজরিওয়াল নয়াদিল্লি আসনে বিজেপির পরভেশ শর্মার বিরুদ্ধে লড়ছেন। কালকাজি আসনে অতিশীর লড়াই রমেশ বিধুরির সঙ্গে। জঙ্গপুরায় তরবিন্দর সিং মারওয়ার মুখোমুখি সিসোদিয়া।

আরও পড়ুন: রাজধানীতে রাজ করতে এগিয়ে বিজেপি, চাপে আপ

রাজধানীর আসন সংখ্যা ৭০, ফলে সরকার দখলের ম্যাজিক ফিগার ৩৬। ২৪ বছর ধরে দিল্লি দখলের স্বপ্ন অধরাই রয়েছে বিজেপির। এমনকী কেন্দ্রে ক্ষমতায় ২০১৪ সালে আসলেও এখনও রাজধানীর মসনদে বসা হয়নি তাদের। কিন্তু এবার এগজিট পোলের হিসেবেই গেরুয়া ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সকাল ৯টা পর্যন্ত গণনায় সেই ট্রেন্ডই দেখা যাচ্ছিল, তবে এখন ব্যবধান কমাচ্ছে আপ।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot