Friday, July 17, 2026
HomeScrollসুস্থ হচ্ছেন প্যাট কামিন্স, লক্ষ্য আইপিএল ২০২৫

সুস্থ হচ্ছেন প্যাট কামিন্স, লক্ষ্য আইপিএল ২০২৫

ওয়েব ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভাঙাচোরা দল নিয়ে খেলতে এসেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। পেস বিভাগের তিন তারকা— প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউড চোটের জন্য ছিটকে গিয়েছেন। ক্যামিন্সের অনুপস্থিতি অজি দলের সবথেকে বড় ক্ষতি কারণ তিনি শুধু বোলার নন, দলের অধিনায়ক। তিনি এবার জানালেন, সুস্থ হচ্ছেন এবং তাঁর লক্ষ্য ২০২৫ আইপিএলে (IPL 2025) খেলা।

চোটের দরুন দলের সঙ্গে নেই তাতে মনখারাপ যেমন আছে তেমনই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছেন কামিন্সের কাছে সেটা ইতিবাচক দিক। এক সাক্ষাৎকারে তিনি বললেন, “মাসখানেক সময় দারুণ কাটছে। পরিবারের সঙ্গে পুরো সময়টা অতিবাহিত করতে পারছি, অনুশীলন কিংবা আসন্ন সফর নিয়ে চিন্তা করতে হচ্ছে না।”

আরও পড়ুন: এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কি এল ক্লাসিকো!

এরপর কামিন্স বলেন, “লক্ষ্য ওটাই, পরের সপ্তাহের দিকে বোলিং করা শুরু করতে চাই, ক্রমশ ধার বাড়িয়ে আইপিএলের জন্য তৈরি হতে চাই।” বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) সময়েই চোট পেয়েছিলেন ডানহাতি পেসার। সেই কারণে শ্রীলঙ্কা সফরে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। সেখানে অধিনায়কত্ব করেন স্টিভ স্মিথ (Steve Smith)। ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে টেস্ট সিরিজে লঙ্কানদের তাদের ডেরায় হোয়াইটওয়াশ করেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেতৃত্ব দিচ্ছেন স্মিথ। আনকোরা পেস ইউনিট এবং অ্যাডাম জ্যাম্পা দিয়ে তিনি কতদূর এগোতে পারবেন সেটাই প্রশ্ন। তবে ৫০ ওভারের ফর্ম্যাটে অস্ট্রেলিয়াকে নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করা যায় না। ২০১৫ বিশ্বকাপে এমনই ভাঙা দল নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মাইকেল ক্লার্কের দল। শনিবার (২২ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে অস্ট্রেলিয়া।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot