Tuesday, July 14, 2026
HomeScrollরাতারাতি পাচারের চেষ্টা, নাকা চেকিংয়ে বানচাল করল পুলিশ

রাতারাতি পাচারের চেষ্টা, নাকা চেকিংয়ে বানচাল করল পুলিশ

বাঁকুড়া: কিছুতেই বাগে আসছে না বাঁকুড়ার (Bankura) বালি পাচার চক্র। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে ফের বালি পাচারের (Sang Smuggling) চেষ্টা বাঁকুড়ায়। যদিও উদ্দেশ্যে সফল হয়নি পাচারকারীরা। পাচারের সময় বালি বোঝাই লরি সহ এক্কেবারে হাতেনাতে ধরা পড়ল লরির চালক।

গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুর-আরামবাগ রাস্তার চেক-পোস্টে। পুলিশ বালি পাচারের অভিযোগে গ্রেফতার (Arrested) করেছে শ্রীচরণ মাল নামের ওই লরি চালককে। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করছে কোতুলপুর থানার পুলিশ।

আরও পড়ুন: আরও সহজ হল কৃষিকাজ, রাজ্যে এল অত্যাধুনিক এগ্রিকালচারাল ড্রোন

দিন কয়েক আগে বাঁকুড়ার কোতুলপুর আরামবাগ রাস্তায় বিনা চালানে বালি পাচার করতে গিয়ে চেকপোস্টে ধরা পড়েছিল বালি বোঝাই একটি লরি। সোমবার রাতে ফের একই ঘটনা ঘটে। ১২ চাকার একটি লরিতে বালি বোঝাই করে রসুলপুর থেকে আরামবাগের দিকে যাচ্ছিল একটি লরি। মাঝপথে নাকা চেকপোস্টে মোতায়েন থাকা পুলিশ লরি থামিয়ে চালকের কাছে বালি পরিবহনের জন্য অনুমতি সংক্রান্ত নথি দেখতে চাইলে চালক তা দেখাতে পারেননি।

নথি বা বৈধ কোনও কাগজপত্র না পেয়ে লরিটিকে আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় লরির চালক শ্রীচরণ মালকে। পুলিশ জানিয়েছে ধৃতের বাড়ি বীরভূমে। তবে তার সঙ্গে এই পাচারের কাজে আরও কে বা কারা জড়িত, তা জানার জন্য তদন্ত শুরু করেছে কোতুলপুর থানার পুলিশ।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot