Sunday, July 12, 2026
HomeScrollনির্বাচনী প্রতিশ্রুতি রাখল দিল্লির বিজেপি সরকার, প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্কে ২৫০০

নির্বাচনী প্রতিশ্রুতি রাখল দিল্লির বিজেপি সরকার, প্রতি মাসে মহিলাদের ব্যাঙ্কে ২৫০০

নয়াদিল্লি: নির্বাচনী প্রতিশ্রুতি রাখল দিল্লির (Delhi) নয়া বিজেপি সরকার (Bjp Government)। আজ আন্তর্জাতিক নারী দিবসের দিনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP President JP Nadda) ‘মহিলা সমৃদ্ধি যোজনা’র (Mahila Samriddhi Yojana) বাস্তবায়নের কথা ঘোষণা করলেন।

এই যোজনার অধীনে মহিলারা প্রতি মাসে পাবে আড়াই হাজার টাকা। শনিবার বিজেপি পার্টির নেতৃত্বাধীন দিল্লি সরকার যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ৫,০০০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করেছে, যা গত মাসে বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে।

আরও পড়ুন: দোলের রং মলিন, অন্তরায় মহাকুম্ভ?

এই দিনের বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সহ বর্ষীয়ান বিজেপি নেতৃত্বরা। মহিলা মোর্চার নেতৃত্বে এইদিনের অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।  মুখ্যমন্ত্রীর সামনেই এই প্রকল্পের ঘোষণা করেন জেপি নাড্ডা।

মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, মহিলা সমৃদ্ধি যোজনা বাস্তবায়নের জন্য তাঁর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। ঘোষণার একদিন আগে একটি ক্যাবিনেট বৈঠক হয়,  সেই বৈঠকে ক্ষমতাসীন বিজেপি ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই অনুমোদনে শিলমোহর দিয়েছে। দুঃস্থ মহিলাদের এই প্রকল্পটি সহায়তা করবে।

সূত্রের খবর মন্ত্রিসভা এই ব্যাপারে অনুমোদন দিলে, একটি ডেডিকেটেড ওয়েব পোর্টাল চালু করা হবে যেখানে যোগ্য মহিলারা আবেদন করতে পারবেন।

এই সরকারি প্রকল্পে দিল্লি সরকারের অনুমান প্রায় ১৫ লক্ষ মহিলা উপকৃত হবেন। এমনকি এই প্রকল্পে অংশগ্রহণের বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে।

আবেদনের নিয়ম-

আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক এবং কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।

মহিলাকে এমন পরিবার থেকে আসতে হবে যার বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম।

এই স্কিমের জন্য আবেদন করার জন্য, মহিলাদের নিম্নলিখিত নথিপত্রগুলি প্রদান করতে হবে:

  • আধার কার্ড: পরিচয়পত্র এবং নাগরিকত্বের প্রমাণপত্র।
  • আবাসিক পরিচয়পত্র: দিল্লিতে বসবাসের প্রমাণপত্র।
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ: মাসিক ভাতা জমার জন্য।
  • আয়ের সার্টিফিকেট: এটি নিশ্চিত করার জন্য যে পারিবারিক আয় ৩ লক্ষ টাকার কম।
  • বৈবাহিক অবস্থা সার্টিফিকেট: মহিলা অবিবাহিত বা বিধবা কিনা তা দেখানোর জন্য।

অনলাইনে আবেদন করবেন কিভাবে

এই স্কিমের জন্য আবেদন করা সহজ এবং অনলাইনে করা যেতে পারে। কীভাবে করবেন তা এখানে:

  • মহিলা সমৃদ্ধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট দেখুন: www.msydelhi.gov.in।
  • ‘Apply Now’ বিকল্পে ক্লিক করুন।
  • প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন।
  • আপনার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদিত হয়ে গেলে, আপনি প্রতি মাসে ২,৫০০ করে ভাতা পাবেন।  দেখুন অন্য খবর:</li>

 

 

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto