Thursday, July 16, 2026
HomeScrollভারতের থেকে বেশি বাংলাদেশের জন্য কেউ ভাবেনা: এস জয়শঙ্কর

ভারতের থেকে বেশি বাংলাদেশের জন্য কেউ ভাবেনা: এস জয়শঙ্কর

ওয়েব ডেস্ক: শেখ হাসিনার (Sheikh Hasina) দেশত্যাগের পর থেকেই বদলে গিয়েছে বাংলাদেশের (Bangladesh) রাজনীতি ও কূটনৈতিক সমীকরণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতায় এসেছেন মহম্মদ ইউনুস (Mohammed Yunus)। তাঁর নেতৃত্বে নতুন সরকারের চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা, পদ্মাপাড়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার প্রত্যর্পণের দাবি ঘিরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের (India-Bangladesh Relation) টানাপোড়েন বেড়েছে। আর এবার দুই দেশের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

বুধবার দিল্লির এক অনুষ্ঠানে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুখ খুললেন জয়শঙ্কর। তিনি বলেন, “ঐতিহাসিক ও সামাজিক দিক থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর। দুই দেশের মানুষের আত্মিক যোগাযোগ এই সম্পর্ককে বিশেষ করে তোলে।” জয়শংকর আরও বলেন, “ভারতের থেকে বেশি বাংলাদেশের ভালো কেউ ভাবে না। এটা ভারতের ডিএনএ-তে রয়েছে। একজন প্রকৃত বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা আশাবাদী যে বাংলাদেশ সঠিক পথে চলবে।”

আরও পড়ুন: আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা বাংলাদেশকে!

তিনি স্পষ্ট জানান, ভারত চায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক এবং মুক্ত ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হোক। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে যখন সম্পর্কের পরিবেশ উত্তপ্ত, তখন ভারত সরকারের এই বার্তা কূটনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, গত সপ্তাহে থাইল্যান্ডের ব্যাঙ্ককে ‘বিমস্টেক’ সম্মেলনের ফাঁকে মুখোমুখি হন নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং মহম্মদ ইউনুস। দুই দেশনেতার এই বৈঠকে সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, সংখ্যালঘুদের উপর হামলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তৃত আলোচনা হয়। মোদি জানিয়ে দেন, গণতান্ত্রিক বাংলাদেশে ভারতের পূর্ণ সমর্থন রয়েছে, তবে সংখ্যালঘু নির্যাতন ও সীমান্তপারের উত্তেজনা রুখতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে ঢাকাকে। অন্যদিকে, ইউনুস সরকারের তরফে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি তোলে বাংলাদেশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot