Thursday, April 2, 2026
HomeScrollতাপপ্রবাহে নাজেহাল দক্ষিণবঙ্গ, কবে মিলবে স্বস্তি? জানুন বড় আপডেট

তাপপ্রবাহে নাজেহাল দক্ষিণবঙ্গ, কবে মিলবে স্বস্তি? জানুন বড় আপডেট

ওয়েব ডেস্ক: গত দু’দিন ধরে ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গের জনজীবন। আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ (Heat Wave) আরও বাড়বে। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমের বেশ কিছু জেলায় আগামী তিনদিন তাপপ্রবাহের কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় আজ থেকেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা (Storm And Rain Forecast) রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (Alipore Weather News)।

আরও পড়ুন: ঘেরাওমুক্ত SSC চেয়ারম্যান! আন্দোলন চলবে, হুঁশিয়ারি চাকরিহারাদের

বৃষ্টি না হওয়ার কারণে দক্ষিণের একাধিক জেলায় চলবে চরম তাপপ্রবাহ। ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। আগামী ২৫ এবং ২৬ এপ্রিল এই জেলাগুলিতে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বুধবার থেকে শনিবার পর্যন্ত পশ্চিমাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা ৪১-৪২ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। তবে আগামী রবিবার থেকে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছেন আবহাওয়াবিদরা। ঝড়-বৃষ্টি হতে পারে সপ্তাহান্তে। এর ফলে উইকেন্ডে তাপমাত্রা নামতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot