Saturday, July 11, 2026
HomeScrollমহুয়ার বিয়ের শাড়ির দাম কত, জানলে চমকে উঠবেন...

মহুয়ার বিয়ের শাড়ির দাম কত, জানলে চমকে উঠবেন…

ওয়েব ডেস্ক: সদ্য বিয়ে করেছেন মহুয়া মৈত্র (Mahua Maitra) ও পিনাকী মিশ্র (Pinaki Mishra)। বার্লিনে ডেস্টিনেশন ওয়েডিং(Destination Wedding) সেরেছেন তাঁরা। বধুবেশে মহুয়ার ছবি সমাজমাধ্যমে (social media) দেখেই সকলের চোখ ধাঁধিয়ে যায়। যেমন সুন্দর শাড়ি তেমনই ছিমছাম সাজ। নিজের জীবনের বিশেষ দিনের জন্য ‘র ম্যাঙ্গো’ ব্র্যান্ডের উপরেই ভরসা রেখেছিলেন তৃণমূলের সাংসদ। যার মালিক সঞ্জয় গর্গ।

কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অন্যদিকে, পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্র। দুজনেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সমাজমাধ্যমে মহুয়ার বধুবেশে ছবি দেখেই নেট দুনিয়া থেকে রাজনৈতিক মহল তোলপাড়। তার লুক যেন নজর কেড়েছে সকলের। হালকা গোলাপি রঙের শাড়ি তার সঙ্গে সিম্পেল জুয়েলারি, মুখে হালকা মেকআপ । কিন্তু এই সুন্দর শাড়িটির দাম কত? কতদিনেই বা তৈরি এই শাড়িটি?

আরও পড়ুন: রোজকার খাদ্যে আখরোটের জাদু

জানা গিয়েছে, নিজের জীবনের বিশেষ দিনের জন্য ‘র ম্যাঙ্গো’ ব্র্যান্ডের উপরেই ভরসা রেখেছিলেন তৃণমূলের সাংসদ। মূলত বেনারসি, মাশরু এবং ইক্কতের উপর কাজ করে ম্যাঙ্গো’। সংস্থার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের সাজে মহুয়ার তিনটি ছবি শেয়ার করে শাড়ির পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিয়েছে ম্যাঙ্গো। সংস্থার তরফে জানানো হয়েছে, শাড়িটি ‘পরিগুল ব্রোকেড বেনারসি’। হালকা গোলাপি শেডের উপর কড়ওয়া পদ্ধতির জাল নকশায় বোনা। জংলা কাজের শাড়ির প্রতিটি বুটি আলাদা আলাদা করে হাতে তৈরি করেন শিল্পীরা। যার জন্য শাড়িটি তৈরি করতে সময় লেগেছে অনেকটাই।

সুন্দর শাড়িটির সঙ্গে হালকা গোলাপি রঙের সিল্ক গুলশেরা ব্লাউজ পরেছিলেন মহুয়া। গোটা শাড়িটি তৈরি করতে মোট ৪৫ দিন সময় লেগেছে বলে জানিয়েছেন তারা। সাংসদের ওই শাড়িটির দাম প্রায় দেড় লক্ষ টাকা বলে সংস্থার তরফে জানা গিয়েছে। শাড়ির সঙ্গে মানানসই গয়না হিসাবে সোনা ও মুক্তোর উপর ভরসা রাখেন মহুয়া। গলায় ছিল একটি চোকার এবং তার সঙ্গে অল্প ঝোলা সোনার নেকলেস। কানে ঝোলা দুল। এবং মাথায় টিকলি। মহুয়া মৈত্র যে বরাবরই দামি জিনিস ব্যবহার করেন তা আগের ছবি থেকেই স্পষ্ঠ। তবে এবার বিয়ের সাজে সকলের তাঁক লাগিয়ে দিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto