Sunday, June 21, 2026
Homeমানালিতে জিপলাইন ছিঁড়ে গভীর খাদে নাবালিকা, ভাঙল শরীরের একাধিক হাড়

মানালিতে জিপলাইন ছিঁড়ে গভীর খাদে নাবালিকা, ভাঙল শরীরের একাধিক হাড়

ওয়েবডেস্ক- পাহাড়ি এলাকায় পর্যটকদের মধ্যে অ্যাডভেঞ্চারের নেশা রয়েছে। পর্যটকদের আনন্দ ও সেইসঙ্গে ব্যবসার মুনাফা লাভের জন্য ছোটখাটো স্পোর্টস অ্যাডভেঞ্চারের (Sports Adventure) ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু বার বার পরিকাঠামোগত অব্যবস্থার দিক সামনে এসে দাঁড়িয়েছে। সেই রকম স্পোর্টস অ্যাডভেঞ্চার করতে গিয়ে মানালিতে মারাত্মকভাবে জখম হলেন নাগপুরের (Nagpur) এক মেয়ে। পাহাড়ি এলাকায় মানালিতে (Manali) জিপলাইন (Zipline) বেল্ট (Belt) ভেঙে নাগপুরের এক কিশোরী গুরুতর আহত হয়েছেন। ফলে ফের বড়সড় প্রশ্নের মুখে নিরাপত্তা।

মানালিতে জিপলাইনিং চলাকালীন নাগপুরের একটি ১০ বছর বয়সী মেয়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে যায়। তার সাথে লাগানো জিপলাইন কেবলটি হঠাৎ মাঝ আকাশে ছিঁড়ে যায়। ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল নাগপুরের ওই পরিবার। হিমাচল প্রদেশের (Himachal) মানালিতে (Manali) বেড়াতে গিয়ে জিপলাইনে চড়ার সময় দড়ি ছিঁড়ে প্রায় ৩০ ফুট গভীর খাদে পড়ে ওই নাবালিকা। গুরুতর জখম হয় ১০ বছর বয়সি তৃষা বিজওয়ে। ৮ জুন, মানালির একটি জনপ্রিয় জিপলাইন পর্যটন কেন্দ্রে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন- সোনা পাচার! ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া

জানা গেছে, নাগপুরের বাসিন্দা প্রফুল্ল বিজওয়ে তাঁর স্ত্রী কন্যাকে নিয়ে মানালিতে ছুটি কাটাতে আসেন। তাদের ১০ বছরের কন্যা জিপলাইনে চেপে অ্যাডভেঞ্চারের মজা নিচ্ছিল। হঠাৎ বিপত্তি। জিপলাইনে চড়ার সময় আচমকা তার ছিঁড়ে গেলে খোলা জায়গায় ঝুলে থাকা খাদে পড়ে তৃষা। শরীরের একাধিক  হাড় ভেঙে গেছে। পরিবারের অভিযোগ, সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন।  প্রথমে তাকে মানালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চণ্ডীগড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বর্তমানে তৃষা নাগপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।

বিজওয়ে পরিবার দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে দেখা যায় মেয়েটি জিললাইনের দড়ি ধরে যাচ্ছে। মাঝপথে জিপলাইনের দড়িটি ছিঁড়ে যায়। এই ঘটনায় জিপলাইন সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

দেখুন ভিডিও-

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto