Thursday, April 30, 2026
Homeরথযাত্রার আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেল দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ

রথযাত্রার আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেল দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ

পূর্ব মেদিনীপুর: রথযাত্রার আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেল দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ (Digha Temple Prasad)। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছিলেন, রথের আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ। সেই মতো পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভায় (Ramnagar) শনিবার থেকে শুরু হয়েছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। যা চলবে ২৫সে জুন পর্যন্ত। চলতি বছরই দিঘায় প্রথম রথযাত্রা (Rathyatra)। জগন্নাথদেবের স্নানযাত্রা থেকেই মহা সমারোহে শুরু হয়েছে প্রস্তুতি। ২৭ জুন রথযাত্রা, তার আগেই বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

চলতি বছর অক্ষয় তৃতীয়ার দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাদ্যায় দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন। সেদিনই তিনি ঘোষণা করেছিলেন, রথের আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ। জানা গিয়েছে, শনিবার সকালেই রামনগর ১ নং ব্লকের পদিমা ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি, বিডিও পূজা দেবনাথ। একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর শনিবার থেকেই বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ। জানা গিয়েছে, জুন পর্যন্ত বিভিন্ন অঞ্চলে সরকারি আধিকারিকরা পৌঁছে যাবেন জগন্নাথ দেবের প্রসাদ বিতরণের জন্য।

আরও পড়ুন : পূর্বস্থলীর মাদ্রাজ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

গোটা রাজ্য জুড়ে দিঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিলি করা হবে। সরকারের উদ্যোগে রেশনের মাধ্যমে দক্ষিণ ও উত্তরবঙ্গের প্রতিটি জেলার মানুষের কাছে পৌঁছে যাবে এই প্রসাদ। তথ্য ও সংস্কৃতি দফতর ও খাদ্য দফতরের যৌথ উদ্যোগে এই বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে শনিবার থেকে। ব্লক সভাপতি নিতাই চরণ সার বলেন, প্রতিদিন নির্ধারিত কয়েকটি অঞ্চলে এই প্রসাদ বিতরণ প্রক্রিয়া শুরু হবে। জুন মাসের মধ্যে সমস্ত অঞ্চলে প্রসাদ বিতরণ কর্মসূচি শেষ করা হবে।

রথযাত্রায় সকলে পুরীতে যেতে পারেন না। দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর সাধারণ মানুষ খুশি। এবছর পুরীর মত দিঘার সমুদ্র সৈকতেও ভক্তদের ভিড় জমবে, এমনটাই আশাবাদী সকলে। এরই পাশাপাশি, দীঘার জগন্নাথ দেবের প্রসাদ পেয়ে আনন্দিত সাধারণ মানুষজন। রথ যাত্রার আগে মহাপ্রসাদ পেয়ে খুবই খুশি হয়েছেন তারা।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188