Thursday, June 18, 2026
Homeরুটি-পরোটার সঙ্গে জমে যাবে টক-ঝাল দই লঙ্কার আচার

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে টক-ঝাল দই লঙ্কার আচার

ওয়েব ডেস্ক: বাইরে ঝিরঝিরি বৃষ্টি (Monsoon Season) পড়লেই চটপটা খাবার (Tasty Food) খেতে মন চায়। বৃষ্টির দিনে সন্ধ্যার খাবারের তালিকায় কখনও ফুচকা (Fuchka), কখনও আবার ঝালমুড়ির মতো জিভে জল আনা খাবার মুখে পুরে নেন ভোজনরসিকরা (Food Lover)। তবে রাতের খাবার? রাতেও তো একটু ভিন্ন স্বাদের খাবার খেতে ইচ্ছা হয় তাই না? বৃষ্টির দিনে যদি রুটি-পরোটার সঙ্গে একটা লোভনীয় আচার রাখা যায় তাহলে কেমন হয় বলুন তো? আম (Mango Pickle) বা তেঁতুলের আচার নয়। রুটি-পরোটার টাকনা দিয়ে খেতে পারেন দই লঙ্কার আচার (Curd Chilli Pickle)। বাড়িতেই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন। টক-ঝাল স্বাদের এই আচারেই কিন্তু জমে যাবে ডিনার (Dinner)! আসুন জেনে নেওয়া যাক রেসিপিটি (New Recipe)।

উপকরণসমূহ:
দই লঙ্কার আচার তৈরি করতে লাগবে লম্বা লম্বা কাঁচালঙ্কা (Green Chills), কালো মরিচ (Black Paper), গোটা ধনে, লাললঙ্কা (Red Chilli), নুন, দই (Curd), আমের গুঁড়ো, মৌরি, জিরে, সরিষার তেল, সরিষা, হলুদ।

আরও পড়ুন: ইলিশ কিনতে গিয়ে ঠকছেন না তো? দেখুন কী দেখে কিনবেন

পদ্ধতি:
দই লঙ্কার আচার তৈরি করতে প্রথমে একটা কাপড় ভিজিয়ে নিয়ে কাঁচা লঙ্কা মুছে ভালো করে শুকিয়ে নিতে হবে। এরপর লঙ্কাগুলিকে মাঝখান থেকে চিড়ে ফেলতে হবে। তবে সম্পূর্ণ চিড়লে হবে না। এরপর মৌরি, জিরে, ধনে, কালো মরিচ গুঁড়ো করে মোটা করে পিষিয়ে নিতে হবে। এবার একটা পরিস্কার প্যানে সরষের তেল গরম করতে হবে। তেল গরম হলেই সরিষা বা সরিষার বীজ গরম তেলে ভেজে নিতে হবে। সামান্য হিং ফোড়নে দিতে হবে। এরপর কাঁচালঙ্কাগুলো তেলে দিয়ে দিতে হবে। একইসঙ্গে গুঁড়ো করা মশলাও ছড়িয়ে দিতে হবে। এরপর এতে আন্দাজ মতো হলুদ ও লাললঙ্কা গুঁড়ো মিশিয়ে তা ভাল করে নারাচারা করতে হবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে পাঁচ মিনিট তা ভেজে নিতে হবে। শেষে দই এবং শুকনো আমের গুঁড়ো মিশিয়ে সবকিছু ভালো করে নেরে নিতে হবে। ব্যস রেডি চটপটা দই লঙ্কার আচার!

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO