Tuesday, July 7, 2026
Homeপ্রকাশ্যে ‘রক্তবীজ ২’- এর প্রথম পোস্টার

প্রকাশ্যে ‘রক্তবীজ ২’- এর প্রথম পোস্টার

কলকাতা: ২০২৩ সালের পুজোয় মুক্তি পায় উইন্ডোজের প্রথম থ্রিলার ঘরানার ছবি ‘রক্তবীজ’। দর্শকদের ভালোই সাড়া পেয়েছিল এই ছবি, যাকে বলে সুপারডুপার হিট। ছবির সিক্যুয়েলের ইঙ্গিত মিলেছিল। চলতি বছরের পুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ-২’ (Raktabeej-2)। পুজোয় প্রত্যাবর্তন ঘটতে চলেছে পর্দার দুঁদে পুলিশ অফিসার পঙ্কজ সিংহের। রথের রশিতে টান পড়া মানেই পুজোর দিনগোনা শুরু হয়ে যায়। আর সেই রথের দিনেই প্রকাশ্যে এল উইন্ডোজের এই পুজোর ছবি ‘রক্তবীজ ২’র প্রথম মোশন পোস্টার (Raktabeej 2 Motion Poster Launch)।

শুক্রবার ‘রক্তবীজ ২’র প্রথম মোশন পোস্টার প্রকাশ্যে এল। পোস্টার দেখে বোঝাই যাচ্ছে যে, আগের অবতারেই ধরা দেবেন পঙ্কজ সিংহ। আর সেখানেই দেখা যাচ্ছে পঙ্কজ সিংহ চরিত্রে আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) ‘রক্তবীজ ২’ ছবিতে ফার্স্টলুক। দুষ্টের দমন আর শিষ্টের পালনই তাঁর ধর্ম। তাঁর জায়গা থেকে তাঁকে কেউ নড়াতে পারে না। তিনি দায়িত্বে ও কর্তব্যে অবিচল। পোস্টারে তাঁকে দেখা যাচ্ছে সেই আগের লুকে, বন্দুক হাতে। এবং মোশন পোস্টারে শোনা যাচ্ছে রক্তগরম করা এক আবহ।

আরও পড়ুন: উমরাও জানের গ্র্যান্ড স্ক্রিনিং রেখা সহ একঝাঁক তারকা

কয়েকদিন আগেই রক্তবীজ -২ ছবিতে অঙ্কুশের লুক প্রকাশ্যে এসেছিল। রক্তবীজ ছবির শেষ দৃশ্যে অঙ্কুশের উপস্থিতি আভাস দিয়েছিল, তিনি পরের পর্বে থাকছেন। নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রথম পুজোর ছবি ‘রক্তবীজ’-এ অঙ্কুশ আইটেম গানে ছিলেন। ছবিতে অন্যতম খলনায়ক ‘মুনীর আলম’ চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। ছবির জন্য চরিত্রটি ভীষণ গুরুত্বপূর্ণ। ছবিতে অঙ্কুশের চোখে রহস্য লুকিয়ে। রয়েছে চাপা তেজও। ছবিটি নিজের স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন অঙ্কুশ। শুক্রবার রথে রশিতে টান পরার সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এল পুলিশ অফিসার পঙ্কজ সিংহের ঝলক।

আসছে পঙ্কজ সিংহ, আবারও এই পুজোয়!

জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই — সিংহ।
আসছে পঙ্কজ সিংহ, আবারও এই পুজোয়!

#Raktabeej2
#DurgaPuja2025
#Windows

Nandita Roy Shiboprosad Mukherjee Abir Chatterjee Mimi Chakraborty Ankush Hazra Koushani Mukherjee #VictorBanerjee #AnashuaMajumdar #SeemaBiswas #NusratJahan #SatyamBhattacharya Devlina Kumar Kanchan Mullick #ParometaMukherjee Aritra Mukherjee #ZiniaSen Bonnie Chakraborty #DipayanSaha #PratipMukherjee #MoloyLaha Roy Abhisek #AnandaAdhya #ChandaPapiya #DipankarJojoChaki #TirthankarMajumdar

Posted by Windows Production House on Thursday, June 26, 2025

 

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d