Tuesday, July 7, 2026
Homeনির্দেশ পুনর্বিবেচনা সহ DA মেটাতে আরও ৬ মাস সময় চাইল রাজ্য

নির্দেশ পুনর্বিবেচনা সহ DA মেটাতে আরও ৬ মাস সময় চাইল রাজ্য

ওয়েব ডেস্ক: রাজ্য সরকারি এবং রাজ্যের সাহায্যপ্রাপ্ত কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ (DA) মেটানোর জন্য অতিরিক্ত ছয় মাস সময় চাইল রাজ্য সরকার (West Bengal State Government)। শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থাকা জানানো হয়, এখনই বকেয়া টাকা দিয়ে পারছে না রাজ্য। সর্বোচ্চ আদালতে রাজ্য সরকারের আইনজীবী জানান, আর্থিক সঙ্কটের কারণে বকেয়া ডিএ মেটানো সম্ভব নয়, তাই ছ’মাস সময় চাওয়া হয়েছে। পাশাপাশি, অন্তর্বর্তী নির্দেশ পুনর্বিবেচনারও আর্জি জানিয়েছে রাজ্য।

রাজ্য জানিয়েছে, ডিএ মেটাতে গেলে বিপুল অর্থের প্রয়োজন হবে। ২০২৫-২৬ আর্থিক বছরের বাজেটে এই খাতে কোনও বরাদ্দ নেই। ফলে কেন্দ্রের অনুমতি নিয়ে ঋণ নিতে হবে, যা সময়সাপেক্ষ। রাজ্য আরও দাবি করেছে, ডিএ কোনও মৌলিক অধিকার নয়— এটি ঐচ্ছিক। কেন্দ্রের হারে ডিএ দেওয়ার বাধ্যবাধকতা নেই। ‘আরওপিএ ২০০৯’ অনুযায়ী রাজ্যের নিজস্ব নিয়ম অনুযায়ী ডিএ নির্ধারিত হয়।

আরও পড়ুন: হোটেলে খুন, দোষী সাব্যস্তের মৃত্যুদণ্ড রদ হাইকোর্টে

পাশাপাশি রাজ্য অভিযোগ করেছে, কেন্দ্র বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অনুদান কমিয়ে দিয়েছে, জিএসটি বাবদ পাওনাও এখনও মেটানো হয়নি, যার পরিমাণ প্রায় ১.৮৭ লক্ষ কোটি টাকা। এই আর্থিক চাপে পড়ে রাজ্য এখনই বকেয়া পরিশোধে অক্ষম। রাজ্য আরও বলেছে, শুধু সরকারি কর্মচারী নয়, শিক্ষক, পঞ্চায়েত, পুরসভা এবং স্বশাসিত সংস্থার কর্মীদেরও ডিএ দিতে হয়। সেইসঙ্গে পেনশন, স্বাস্থ্য প্রকল্প, এলটিসি ইত্যাদি সুযোগ-সুবিধাও রাজ্য বহন করে, যা অন্য অনেক রাজ্যে নেই।

উল্লেখ্য, ১৬ মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে বকেয়া হয়ে থাকা ডিএ-র ২৫ শতাংশ রাজ্যকে ছ’সপ্তাহের মধ্যে দিতে হবে। সেই অঙ্ক দাঁড়ায় প্রায় ১০ হাজার ৪২৫ কোটি টাকা। অথচ রাজ্য জানিয়েছে, মোট বকেয়া পরিমাণ প্রায় ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d