Wednesday, May 13, 2026
HomeScrollকলকাতা সফরে মেসির পাতে থাকবে ইলিশ-চিংড়ি! দেখুন তাঁর সফরনামা
Lionel Messi

কলকাতা সফরে মেসির পাতে থাকবে ইলিশ-চিংড়ি! দেখুন তাঁর সফরনামা

মেসিকে ধুতি-পাঞ্জাবি পরিয়ে বাঙালি সাজে সাজানো হতে পারে!

ওয়েব ডেস্ক : আর কিছুদিন পর কলকাতায় (Kolkata) আসতে চলেছেন আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি (Lionel Messi)। তা নিয়ে উন্মাদনা তুঙ্গে রয়েছে অনুগামীদের মধ্যে। অন্যদিকে কলকাতায় মেসির জন্য থাকবে বিভিন্ন ধরণের বাঙালি খাবার। জানা যাচ্ছে, মেসিকে ধুতি-পাঞ্জাবিও পড়ানো হতে পারে। কিংবদন্তী ফুটবলার কলকাতার পাশাপাশি মুম্বই, হায়দরাবাদ ও দিল্লিতেও যাবেন।

আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারত সফর করবেন মেসি (Messi)। তবে শুরুতেই তিনি আসবেন কলকাতায় (Kolkata)। শহরে এসে তিনি যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuva Bharati Krirangan ) যাবেন। তাঁর সঙ্গে থাকবেন, লুইস সুয়ারেজ (Luis Suárez) ও রডরিগো ডে পল (Rodrigo De Paul)। এই ট্যুরের উদ্যোক্তা শতদ্রু দত্ত জানিয়েছেন, মেসিকে ধুতি-পাঞ্জাবি পরিয়ে বাঙালি সাজে সাজানো হতে পারে। এছাড়া তাঁর জন্য একাধিক উপহারও থাকবে।

মেসির পাশাপাশি তাঁর স্ত্রী আন্তোনেল্লার জন্য বাঙালি শাড়ি উপহার করা হবে। তাঁকে সেই শাড়ি পড়ানো হতে পারে বলে খবর। এর পাশাপাশি আর্জেন্তাইন তারকার পাতে থাকবে, ইলিশ-চিংড়ি। সঙ্গে থাকবে নলেন গুড়ের রসগোল্লা। সঙ্গে থাকবে সবার পছন্দ ও সবার প্রিয় বাংলার মিস্টি দই।

আরও খবর : বদলার সিরিজে নামছে ভারত, কখন-কীভাবে দেখবেন ম্যাচগুলি?

সূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর কলকাতায় (Kolkata) রাত একটায় মেসির বিমান অবতরণ করবে। এর পর ১৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ থেকে ১০টা ৩০ পর্যন্ত হায়াত রিজেন্সিতে স্পনসরদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। তার পরেই যুভারতীতে তাঁকে নাচে-গানে শ্রদ্ধা জানানো হবে। সেখানে মোহনবাগান ‘মেসি’ অল স্টার বনাম ডায়মন্ড হারবার ‘মেসি’ অল স্টার ম্যাচও হবে।

জানা যাচ্ছে, এই দুই দলের সঙ্গে সাক্ষাৎ করবেন মেসি (Messi)। তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। সেখানে বলিউডের কিং শাহরুখ খান থাকতে পারেন বলে সূত্রের খবর। এর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও লিয়েন্ডার পেজকে (Leander Paes)। তার পরেই লেকটাউনে নিজের ৭০ ফুটের মূর্তি উন্মোচন করবেন মেসি। তার পরেই দুপুরে হায়দরাবাদের উদ্দেশে রওনা দেবেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto