Saturday, April 11, 2026
HomeBig newsমোদির মুখে 'বঙ্কিমদা', চাঁচাছোলা আক্রমণ মমতার
Narendra Modi

মোদির মুখে ‘বঙ্কিমদা’, চাঁচাছোলা আক্রমণ মমতার

সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chatterjee) লোকসভায় (Lok Sabha) ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narenra Modi)। সেই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক ঘূর্ণাবর্ত অব্যাহত। এবার কোচবিহারের রাশমেলার মাঠের সভা থেকে নাম না করে সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতার কটাক্ষ, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন ‘বঙ্কিমদা’! মনে হচ্ছে শ্যামদা, হরিদা। জাতীয় গান যিনি রচনা করেছেন, তাঁকে এইটুকু সম্মানও দিলেন না! আপনাদের তো মাথা নিচু করে জনগণের কাছে নাকখত দেওয়া উচিত—তাতেও ক্ষমা হবে না।”

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর চিঠি ও বাসিন্দাদের আপত্তিতে বহুতলে বুথ তৈরির সিদ্ধান্ত থেকে সরে এল কমিশন

এসআইআর বিতর্ক ঘিরে মানুষের পাশে থাকার উপক্রমে ফের জেলাসফরে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার কোচবিহারে পৌঁছনোর পর মঙ্গলবার জনসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দেন তিনি। অভিযোগ, “দেশের সংস্কৃতি, ইতিহাস, আন্দোলনকে অসম্মান করা হচ্ছে।” বাংলার স্বাধীনতা সংগ্রামে অবদানের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

মমতা বিজেপিকে আক্রমণ করে আরও বলেন, “রাজা রামমোহন রায়কে বললেন দেশপ্রেমী নন, ক্ষুদিরামকে বললেন সন্ত্রাসবাদী, বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন, মানুষ এর জবাব দেবে।”

প্রসঙ্গত, বন্দে মাতরমের ১৫০ বছর উপলক্ষে লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী শুধু ‘বঙ্কিমদা’ই বলেননি, স্বাধীনতা সংগ্রামী পুলিনবিহারী দাসকে ‘পুলিন বিকাশ দাস’ এবং মাস্টারদা সূর্য সেনকে ‘মাস্টার সূর্য সেন’ বলে উল্লেখ করেন। সেই সময়ই তৃণমূল সাংসদরা সভার মধ্যেই প্রতিবাদ জানান। মঙ্গলবারও সংসদের বাইরে বঙ্কিমচন্দ্র ও রবীন্দ্রনাথের ছবি হাতে ধরে মৌন প্রতিবাদে সামিল হন তৃণমূল সাংসদরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto