Tuesday, June 30, 2026
HomeScrollখাস কলকাতায় কুপিয়ে খুন! নেপথ্যে কারা? দেখুন চাঞ্চল্যকর খবর
Kolkata RajaBazar Incident

খাস কলকাতায় কুপিয়ে খুন! নেপথ্যে কারা? দেখুন চাঞ্চল্যকর খবর

বাইকে করে দুষ্কৃতীরা এসে মেহবুবকে এলোপাথাড়ি কোপাতে থাকে

ওয়েবডেস্ক-  সাতসকালে রাজাবাজারে (Raja Bazar) হাড়হিম করা কাণ্ড। প্রকাশ্য দিবালোকে খুনের ঘটনা। সপ্তাহের প্রথম দিন সোমবার সকালে কলকাতার (Kolkata) রাস্তায় আতঙ্ক। প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে খুন। নিহত একজন ফলবিক্রেতা (Fruit Seller) ছিলেন বলে জানা গিয়েছে।ওই বিক্রেতার নাম মেহেবুব আলম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল।

জানা গেছে, বাইকে করে দুষ্কৃতীরা এসে মেহবুবকে এলোপাথাড়ি কোপাতে থাকে। এর পরেই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রাই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। কী কারণে একজন ফল বিক্রেতার উপর এত নৃশংস হামলা? এর পিছনের কারা সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এটি কোনও রাজনৈতিক ঘটনা না এর পিছনের অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-  ২৫ ডিসেম্বরের আগেই আরও নামবে পারদ!

সম্প্রতি গীতা পাঠের অনুষ্ঠানের দুজন প্যাটিস বিক্রেতার উপর হামলা চালানো হয়। বিজেপির অভিযোগ, ভেজ বলে কেন চিকেন প্যাটিস বিক্রি করা হচ্ছিল?এই অভিযোগ তুলে তাদের ব্যাপক মারধর করা হয়। এখানেই শেষ নয়, গতকাল কেরলে এক পরিযায়ী শ্রমিকের উপর অকথ্য অত্যাচার চালানো হয়। গণপিটুনির জন্য মৃত্যু হয় ওই ছত্তিশগড়ের যুবকের। নৃশংসতা চালানোর সময় তাদের একটাই প্রশ্ন ছিল তুই কি বাংলাদেশি? বাংলায় কথা বলিস? এই অভিযোগ তুলেই ওই যুবকের উপর নারকীয় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO