Thursday, July 2, 2026
HomeScrollসাঁইথিয়ায় দেওয়াল দখল নিয়ে রাজনৈতিক উত্তেজনা, বিজেপির ‘সাইড ফর’ মুছে দেওয়ার অভিযোগ...
Sainthia

সাঁইথিয়ায় দেওয়াল দখল নিয়ে রাজনৈতিক উত্তেজনা, বিজেপির ‘সাইড ফর’ মুছে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বীরভূমে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে

কলকাতা: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দামামা এখনও পুরোপুরি না বাজলেও বীরভূমে (Birbhum) রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। দেওয়াল দখল ও ‘সাইড ফর’ লেখাকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল সাঁইথিয়া (Sainthia) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড। বিজেপির (BJP) অভিযোগ, তাদের আগেই করা ‘সাইড ফর বিজেপি’ লেখা রাতের অন্ধকারে মুছে দিয়ে সেখানে তৃণমূল কংগ্রেস (Tmc) নিজেদের নাম লিখে দিয়েছে।

বিজেপি কর্মীদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১৪ নম্বর ওয়ার্ডের একাধিক দেওয়ালে আগেভাগেই চুনকাম করে ‘সাইড ফর বিজেপি’ লেখা হয়েছিল। কিন্তু শুক্রবার গভীর রাতে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে সেই লেখাগুলি মুছে দেয় এবং নতুন করে তৃণমূলের পক্ষে দেওয়াল লিখন শুরু করে।

আরও পড়ুন: একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের কলকাতায় শাহ

শনিবার সকালে বিষয়টি নজরে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। তাঁরা এলাকায় জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন, যার জেরে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।

খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের হস্তক্ষেপে বড় কোনও অঘটন এড়ানো সম্ভব হলেও এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের মদতেই এই দেওয়াল দখলের চেষ্টা করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধানসভা নির্বাচনের আগে দেওয়াল লিখন ঘিরে এই সংঘর্ষ বীরভূমের রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলল বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO