Tuesday, March 24, 2026
HomeBig newsSIR মামলাকে সুপ্রিম অগ্রাধিকার!মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি আজই?
Supreme Court

SIR মামলাকে সুপ্রিম অগ্রাধিকার!মুখ্যমন্ত্রীর আবেদনের শুনানি আজই?

শুনানি চলাকালীন এক আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের এসআইআর (SIR) সংক্রান্ত মামলার শুনানিকে অগ্রাধিকারের ভিত্তিতে গ্রহণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বুধবার শীর্ষ আদালতে অন্যান্য মামলার শুনানি (Hearing) চলাকালীন এক আইনজীবী প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

আইনজীবী জানান, এসআইআর সংক্রান্ত নতুন দুটি মামলা দাখিল হয়েছে—ক্রমতালিকার ৩৬ ও ৩৭ নম্বর আইটেম। সেই প্রেক্ষিতেই প্রধান বিচারপতি সূর্য কান্ত (CJI Surya Kant) জানতে চান, বিষয়টি নিয়ে নতুন মামলা দায়ের হয়েছে কী না। আইনজীবীর উত্তরের পর প্রধান বিচারপতি স্পষ্ট করে জানান, এই মামলার শুনানি হবে। এরপরই শুরু হয় এসআইআর সংক্রান্ত মামলার শুনানি।

আরও পড়ুন: শুনানির আগেই অন্তর্বর্তীকালীন আবেদন মমতার!

উল্লেখযোগ্যভাবে, এসআইআর নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দায়ের করা মামলার শুনানি রয়েছে আজই। ইতিমধ্যেই তিনি সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছেন এবং বিচারপতির অনুমতি মিললেই সওয়াল করবেন বলে জানা গেছে।

প্রথমে জানা গিয়েছিল, বুধবার দুপুর ১টা পর্যন্ত সুপ্রিম কোর্টে একাধিক মামলার শুনানি থাকায় মুখ্যমন্ত্রীর মামলাটি হয়তো তালিকায় আসবে না। কিন্তু পরবর্তীতে শীর্ষ আদালত বাংলার এসআইআর সংক্রান্ত মামলাকে অগ্রাধিকার দেওয়ায় ক্রমতালিকায় এগিয়ে আসে এই কেস নম্বর। পূর্বনির্ধারিত কয়েকটি মামলার পরেই প্রধান বিচারপতির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি হবে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot