Thursday, February 12, 2026
HomeScrollস্ট্যাটাস সেকশনে নয়া পরিবর্তন আনতে চলেছে Whatsapp!
Whatsapp

স্ট্যাটাস সেকশনে নয়া পরিবর্তন আনতে চলেছে Whatsapp!

Whatsapp- এ বড় সংযোজন হতে পারে ‘ক্লোজ ফ্রেন্ডস’ নামে একটি অপশন

ওয়েব ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে-এ (Whatsapp) আসতে চলেছে একাধিক নতুন পরিবর্তন। নতুন আপডেটের মাধ্যমে স্ট্যাটাস (Whatsapp Status) শেয়ার করার ক্ষেত্রে আরও নিয়ন্ত্রণ, প্রিমিয়াম সুবিধা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক টুল যুক্ত হতে পারে বলে জানা যাচ্ছে।

WaBetaInfo-এর রিপোর্ট অনুযায়ী, এই জনপ্রিয় প্ল্যাটফর্মে সবচেয়ে বড় সংযোজন হতে পারে ‘ক্লোজ ফ্রেন্ডস’ (Close Friends) নামে একটি অপশন। এই সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নির্দিষ্ট কিছু কনট্যাক্ট বেছে নিয়ে শুধুমাত্র তাঁদের সঙ্গেই স্ট্যাটাস ভাগ করে নিতে পারবেন। অনেকটা ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারের মতোই কাজ করবে এটি।

আরও খবর : নতুন ফিচার আনল Whatsapp! ধাপে ধাপে চালু হচ্ছে নতুন ফিচার

এছাড়া স্ট্যাটাস দেখার ক্ষেত্রেও নতুন নিয়ন্ত্রণ যুক্ত হতে পারে। “হু ক্যান সি মাই স্যাটাস” সেটিংসে একাধিক বিকল্প থাকবে। যেমন সব কনট্যাক্ট, প্রিয়জনদের সঙ্গে শেয়ার অথবা ক্লোজ ফ্রেন্ডস তালিকা। আলাদা রঙের রিং ব্যবহার করে এই বিশেষ স্ট্যাটাস চিহ্নিত করা হতে পারে। শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ-এর ‘আপডেটস’ (Whatsapp Updates) বিভাগে বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনাও রয়েছে। মেটা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ও নতুন ফিচার একসঙ্গে যুক্ত করার দিকেই এগোচ্ছে বলে খবর।

অন্য দিকে, ভবিষ্যতে প্রিমিয়াম সংস্করণও চালু হতে পারে। সেখানে অতিরিক্ত থিম, স্টিকার, কাস্টম রিংটোনসহ আরও নানা ব্যক্তিগতকরণ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এআই নির্ভর কিছু স্মার্ট ফিচারও যুক্ত হতে পারে। সব মিলিয়ে, নতুন আপডেটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ আরও আধুনিক ও বহুমুখী হতে চলেছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast