Tuesday, May 26, 2026
HomeScrollদেশজুড়ে বন্ধ Whatsapp! পুতিন সরকারের সিদ্ধান্তে তোলপাড় প্রযুক্তিবিশ্ব! এবার কী হবে?
Whatsapp

দেশজুড়ে বন্ধ Whatsapp! পুতিন সরকারের সিদ্ধান্তে তোলপাড় প্রযুক্তিবিশ্ব! এবার কী হবে?

কেন রাশিয়ায় ব্লক করা হল Whatsapp-কে? সামনে আসছে একাধিক কারণ

ওয়েব ডেস্ক: রুশ সরকারের স্বদেশি পরিকল্পনায় কোপ পড়ল ‘হোয়াটসঅ্যাপ’-এর (Whatsapp) ব্যবসায়। এবার মেটা-র (Meta) মালিকানাধীন এই চ্যাটিং অ্যাপকে ‘সম্পূর্ণভাবে ব্লক’ (Blocked) করার চেষ্টা হল রাশিয়ায় (Russia)। বুধবার এই খবর নিশ্চিত করেছে সংস্থার এই মুখপাত্র। রাশিয়ার নিজস্ব চ্যাটিং প্ল্যাটফর্মের ব্যবহার বৃদ্ধির পাশাপাশি রাশিয়ার অনলাইন দুনিয়ায় সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধির লক্ষ্যে পুতিন সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আসলে ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বিদেশি প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে মস্কোর দ্বন্দ্ব ক্রমশ তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে রুশ কর্তৃপক্ষ রাষ্ট্র-সমর্থিত অ্যাপ ‘ম্যাক্স’-এর প্রচার করছে দেশজুড়ে। এক্ষেত্রে বিশেষজ্ঞদের একাংশের দাবি, অ্যাপটি ব্যবহারকারীদের নজরদারির কাজে ব্যবহৃত হতে পারে। যদিও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ব্লকিং রাশিয়ার ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত নজরদারি অ্যাপে’ ব্যবহারকারীদের ঠেলে দেওয়ার প্রচেষ্টারই অংশ।

আরও পড়ুন: ফেসবুক, ইউটিউবে আপত্তিকর ভিডিও! মাত্র ৩ ঘন্টার মধ্যে অ্যাকশন নেবে সরকার

হোয়াটসঅ্যাপ রাশিয়ায় ফিরতে পারবে কি না—এই প্রশ্নে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সংবাদসংস্থাকে বলেন, বিষয়টি রুশ আইন মেনে চলার উপর নির্ভর করছে। তাঁর কথায়, “মেটা যদি দেশের আইন মেনে নেয়, তাহলে সমঝোতার সম্ভাবনা রয়েছে।”

যদিও এই প্রথম নয়, গত বছর থেকেই হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের কিছু কল পরিষেবায় সীমাবদ্ধতা আরোপ করেছিল রাশিয়া। বিদেশি প্ল্যাটফর্মগুলি জালিয়াতি ও সন্ত্রাসবাদের মামলায় আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিতে অস্বীকার করছে—এই অভিযোগে পদক্ষেপ নেওয়া হয়। ডিসেম্বর মাসে অ্যাপলের ফেসটাইম-ও ব্লক করা হয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO