Tuesday, July 7, 2026
HomeScrollএগিয়ে আসছে নিম্নচাপ! তোলপাড় হবে বাংলা? তছনছ হবে কোন কোন এলাকা?
West Bengal Weather Update

এগিয়ে আসছে নিম্নচাপ! তোলপাড় হবে বাংলা? তছনছ হবে কোন কোন এলাকা?

ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রি, আগামী সপ্তাহ থেকেই হাওয়া বদলের পালা?

কলকাতা: ভোরের দিকে এখনও শীতের আমেজ অনুভূত হচ্ছে গোটা রাজ্যেই। শুরু হয়েছে পাতা ঝরা মরশুম। বসন্ত জানান দিচ্ছে নিজের আসার পূর্বাভাস। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা (WB Temperature Will Increase) স্বাভাবিকের উপরে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। ৩০ ডিগ্রি ছুঁয়েছে তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা। কিন্তু চলতি উইকএন্ডেই জেলাগুলির রাতের তাপমাত্রাও ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। উত্তরবঙ্গে আপাতত সাত দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। এই আবহে বঙ্গোপসাগরের উপরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ অঞ্চল।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে রয়েছে নিম্নচাপ অঞ্চল।তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।তার প্রভাব এ রাজ্যের আবহাওয়ার উপরে কতটা পড়বে, তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস।দক্ষিণবঙ্গের কয়েক জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গে (South Bengal Weather) রাতের তাপমাত্রার হেরফের হবে না। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূল সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাতা ১৭ থেকে ১৯ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করব।পশ্চিমের জেলাগুলিতে ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা।হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিনে তাপমাত্রা ১৫ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে যাবে।

আরও পড়ুন:সরছে ধর্মতলার বাস ডিপো

শীতের আমেজ একটু একটু করে গায়েব হয়েছে কলকাতা (Kolkata Weather) সহ দক্ষিণবঙ্গ থেকে। বৃহস্পতিবারও শহরের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ১৭ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস। দিনের বেলায় রোদের তেজ বাড়লেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফেব্রুয়ারিতেই ৩০ ডিগ্রির ঘরে পারদ পৌঁছবে, আগেই তার পূর্বাভাস ছিল। মার্চে পারদ ৪০ ডিগ্রি ছোঁবে কিনা, তা ঘিরেই এখন আশঙ্কা বাড়ছে। অন্যদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather) গরমের প্রভাব স্পষ্ট। জলপাইগুড়িতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাগডোগরায় দিনের তাপমাত্রা পৌঁছেছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় সর্বনিম্ন তাপমাত্রায় আপাতত কোনও হেরফের হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা রয়েছে। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com