Friday, February 20, 2026
HomeScrollএপ্রিলে ১৯ রাজ্য-সহ দিল্লিতে তৃতীয় দফার SIR
SIR

এপ্রিলে ১৯ রাজ্য-সহ দিল্লিতে তৃতীয় দফার SIR

বাকি রাজ্যগুলিতে এই প্রক্রিয়া শুরু করার ঘোষণা করল কমিশন

নয়দিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর- SIR) কর্মসূচির তৃতীয় দফা শুরু করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। ইতিমধ্যেই প্রথম দফা শুরু হয়েছিল বিহার (Bihar) থেকে। গত ৪ নভেম্বর দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গ-সহ দেশের ন’টি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়। এবার বাকি রাজ্যগুলিতে এই প্রক্রিয়া শুরু করার ঘোষণা করল কমিশন।

বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী এপ্রিল মাস থেকে দেশের আরও ১৯টি রাজ্য, চারটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজধানী দিল্লিতে এসআইআর শুরু করা হবে। সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নামে ‘সুপারফাস্ট’, গতিতে ফেল! তকমা হারাল ১০টি ট্রেন

কোন কোন রাজ্যে শুরু হবে SIR?

তৃতীয় দফায় যেসব রাজ্যে বিশেষ সংশোধন পর্ব হবে, সেগুলি হল অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তীসগঢ়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কর্নাটক, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পঞ্জাব, সিকিম, ত্রিপুরা, তেলঙ্গানা এবং উত্তরাখণ্ড। এছাড়াও কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি, দমন ও দিউ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং জাতীয় রাজধানী দিল্লিতেও এই প্রক্রিয়া চলবে।

উল্লেখ্য, গত অক্টোবরে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়, গোয়া, গুজরাত, মধ্যপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, পুদুচেরি ও আন্দামান-নিকোবরে এসআইআর শুরু করার কথা জানিয়েছিল কমিশন। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে চলতি বছরের এপ্রিল-মে মাসে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। তবে একই সময়ে ভোট হতে চলা অসমে প্রথমে এসআইআর সূচি ঘোষণা করা হয়নি। ভারতীয় নাগরিকত্ব আইনে অসমের জন্য পৃথক বিধান থাকায় পরে আলাদা করে এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। নির্বাচন কমিশনের মতে, ভোটার তালিকা হালনাগাদ ও ত্রুটিমুক্ত রাখতেই এই বিশেষ সংশোধন অভিযান।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker