Monday, February 23, 2026
HomeScrollবাজি কারখানায় বিস্ফোরণ মামলায় ধাক্কা খেল রাজ্য!
Supreme Court

বাজি কারখানায় বিস্ফোরণ মামলায় ধাক্কা খেল রাজ্য!

এনআইএ তদন্ত আটাকাতে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য!

ওয়েব ডেস্ক : পূর্ব মেদিনীপুরের (East Midnapore) ভূপতিনগরের বাজি কারখানায় (Firecracker factory) বিস্ফোরণ (Blast) মামলায় (Case) বড় ধাক্কা খেল রাজ্য সরকার (West Bengal Government)। এই ঘটনায় এনআইএ তদন্ত আটাকাতে শীর্ষ আদালতে মামলা করেছিল রাজ্য। কিন্তু, পশ্চিমবঙ্গ সরকারের সেই আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।

সোমবার শীর্ষ আদালতের (Supreme Court) বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চে এই মামলা মামলার শুনানি ছিল। রাজ্যের তদরফে দাবি করা হয়েছিল, ওই ঘটনাটি এনআইএ-কে তদন্ত করার মতো বিষয় নয়। এর পরেই আদালতের তরফে প্রশ্ন তোলা হয়, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কোনও তদন্ত নিয়ে রাজ্যের আপত্তির কী রয়েছে? হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করার মতো কিছু নেই। ওই নির্দেশই বহাল রাখা হল।

আরও খবর : আচমকা ধেয়ে এল মৌমাছির ঝাঁক, আক্রান্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রোগীর পরিজন

প্রসঙ্গত, ভূপতিনগরের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন মামনি জানা নামে এক মহিলা। ওই বিস্ফোরণের ঘটনায় তাঁর পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তিনি। তার পরেই থানায় গুরুতর অপরাধের অভিযোগ এনে এনআইএ তদন্ত চান তিনি।

গত বছর ৯ ডিসেম্বর হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলায় নির্দেশ দিয়ে বলেন, আইন মোতাবেক এই ধরনের অপরাধে থানায় অভিযোগ হলে পুলিশ তা রাজ্যকে পাঠাবে। রাজ্য সেটি কেন্দ্রকে পাঠাবে। এনআইএ তদন্ত করবে কি না, সেই বিষয়ে ১৫ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে কেন্দ্র। হাই কোর্টের ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার শীর্ষ আদালত যা খারিজ করে দিল।

দেখুন আরও খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker