Thursday, May 28, 2026
HomeScrollরাতের আকাশে উঠবে ‘ব্লাড মুন’! মার্চেই ঘটবে বিরল ঘটনা! কবে, কখন দেখবেন?
Blood Moon

রাতের আকাশে উঠবে ‘ব্লাড মুন’! মার্চেই ঘটবে বিরল ঘটনা! কবে, কখন দেখবেন?

কেন হয় এমন ঘটনা? কী বলছে বিজ্ঞান? জেনে নিন

ওয়েব ডেস্ক: সূর্যগ্রহণের পর এবার চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। আগামী মাসেই ঘটবে এক ‘বিরল’ মহাজাগতিক ঘটনা (Rare Celestial Event)। পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে চাঁদের একাংশ। সেই সঙ্গে বদলে যাবে পৃথিবীর একমাত্র উপগ্রহের রংও, বিজ্ঞানের ভাষায় যাকে বলে ‘ব্লাড মুন’ (Blood Moon)। আগামী ৩ মার্চ ভোররাতে আকাশের দিকে নজর রাখলেই এই দৃশ্যের সাক্ষী হতে পারবেন আপনিও। এখন একনজরে দেখে নিন মার্চের এই চন্দ্রগ্রহণের সময় সম্পর্কে।

যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী সরাসরি অবস্থান করে, তখন পৃথিবীর বিশাল ছায়া চাঁদের উপর পড়ে। সেই কারণে চন্দ্রগ্রহণ হয়। তবে এক্ষেত্রে চাঁদ সম্পূর্ণ অন্ধকার হয়ে যায় না। সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে চাঁদের পৃষ্ঠে পৌঁছয়, আর সেই আলোর বিচ্ছুরণেই চাঁদ লালচে বা তামাটে রঙে দেখা যায়। সেটাকেই বলা হয় ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ।

আরও পড়ুন: পেট্রোলের দিন শেষ! বাজার কাঁপাচ্ছে এই CNG গাড়ি! মধ্যবিত্তদের জন্য সেরা বিকল্প

আগামী ৩ মার্চের এই গ্রহণ রাতের দিকের পৃথিবীজুড়ে দৃশ্যমান হলেও সবচেয়ে পরিষ্কার ও দীর্ঘ সময়ের জন্য দেখা যাবে উত্তর আমেরিকার পশ্চিমাংশ, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এদিন পূর্ণগ্রাস স্থায়ী হবে ৫৮ মিনিট। ভারতীয় সময় অনুযায়ী এই ঘটনা ঘটবে ভোর ৬:০৪ থেকে ৭:০২ পর্যন্ত। তবে পৃথিবীর সব অঞ্চল থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO