Wednesday, February 25, 2026
HomeScroll৫ লক্ষ টাকার মধ্যে ভালো ৪ চাকার গাড়ি খুঁজছেন?
Car

৫ লক্ষ টাকার মধ্যে ভালো ৪ চাকার গাড়ি খুঁজছেন?

ভারতীয় বাজারে এমন দুর্দান্ত কিছু গাড়ি আছে যার দাম ৫ লক্ষ টাকার আশেপাশে

ওয়েব ডেস্ক : ২০২৬ সালের বাজারদরে মধ্যবিত্ত পরিবারের জন্য কম খরচে ভালো মানের চারচাকা খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে উঠলেও, পুরোপুরি অসম্ভব নয়। বিশেষ করে শহরের ভিড় রাস্তায় প্রতিদিন যাতায়াতের জন্য যাঁরা ভালো গাড়ি চাইছেন। অর্থাৎ যেগুলিতে কম খরছে রক্ষণাবেক্ষণ করা যাবে, যেগুলিতে জ্বালানি সাশ্রয় ও চালানো সহজতর হবে। ভারতীয় বাজারে এমন দুর্দান্ত কিছু গাড়ি আছে যার দাম ৫ লক্ষ টাকার আশেপাশে। তেমনই পাঁচটি গাড়ি (Car)-র তথ্য নীচে তুলে ধরা হল।

প্রথমেই বলা যাক মারুতি সুজুকি অল্টো ৮০০ (Maruti Suzuki Alto 800)-এর কথা। ছোট আকৃতির এই গাড়িটি বহু বছর ধরে ক্রেতাদের কাছে অন্যতম পছন্দ। সরু ও ব্যস্ত রাস্তায় চালানো সহজ হওয়ায় এই গাড়ির জনপ্রিয়তা এখনও রয়েছে ভারতীয় বাজারে। পেট্রল ও সিএমনজি দুই ধরণের গাড়ি পাওয়া যায়। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে মাত্র ₹৩.৫৪ লক্ষ টাকা থেকে। এই গাড়ির মাইলেজ প্রায় ২২.০৫ কিলোমিটার।

আরও খবর : মোবাইলের থেকেও কম দামে হিরোর এই স্কুটার! ফিচার জানলে চমকে উঠবেন

এর পর আসা যাক মারুতি সুজুকি এস-প্রেসো (Maruti Suzuki S-Presso) গাড়ির কথায়। কম দামে ভালো গাড়ি চাইলে এটি ভালো বিকল্প হিসেবে ধরা হয়। ভেতরে বসার জায়গা তুলনামূলক বেশি এবং রাস্তা থেকে গাড়ির উচ্চতাও কিছুটা বেশি। পেট্রোল ও সিএনজি, উভয় জ্বালানিতে পাওয়া যায় গাড়িটি। প্রতি লিটারে প্রায় ২১ কিলোমিটারের বেশি চলতে সক্ষম। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৪.২৬ লক্ষ টাকা থেকে।

এছাড়া রয়েছে রেনল্ট কুইড (Renault Kwid)। এই গাড়িটি আকর্ষণীয় চেহারা ও আধুনিক ভেতরের সাজসজ্জার জন্য পরিচিত। প্রতি লিটারে গাড়িটি ২২ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। বর্তমানে এর দাম শুরু হচ্ছে ৪.৭০ লক্ষ টাকা থেকে।

একটু বড় আকারের এবং দৈনন্দিন ব্যবহারের জন্য সুবিধাজনক গাড়ি হিসেবে জনপ্রিয় মারুতি সুজুকি সেলেরিও (Maruti Suzuki Celerio)। জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে এটি অন্যতম সেরা। প্রতি লিটারে প্রায় ২৬ কিলোমিটারের বেশি চলতে পারে। পেট্রোল ও সিএনজি দুটিতেই এটি পাওয়া যায়। এই গাড়ির দাম শুরু হচ্ছে প্রায় পাঁচ লক্ষ টাকার কিছু বেশি।

শেষে বলা যাক টাটা টিয়াগো (Tata Tiago)-র কথা। এই গাড়িটি মজবুত গঠন ও নিরাপত্তার জন্য বিশেষভাবে পরিচিত। উন্নত সুরক্ষা মান এবং নানা আধুনিক সুবিধা এতে রয়েছে। প্রতি লিটারে গাড়িটি যেতে পারে ২৬ কিলোমিটারের বেশি। এই গাড়ির দাম শুরু হচ্ছে ৫.৬০ লক্ষ টাকা থেকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker