Friday, May 29, 2026
HomeScroll‘তুমি পাশে থাকলে...’, বিয়ে ছবি পোস্ট করে রশ্মিকাকে কী বললেন বিজয়?
Vijay-Rashmika Marriage

‘তুমি পাশে থাকলে…’, বিয়ে ছবি পোস্ট করে রশ্মিকাকে কী বললেন বিজয়?

রাজকীয় ভাবে সাতপাকে বাঁধা পড়লেন বিজয়-রশ্মিকা

ওয়েব ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এল বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) বিয়ের ছবি। তেলুগু ও কোভাডা রীতি মেনে বিয়ে সেরেছেন তারকা জুটি। সকাল ১০টা নাগাদ বিজয়ের পরিবারের তেলুগু নিয়ম মেনে বিয়ে হয়েছে। বিকেলে রশ্মিকার পরিবারের কোডাভা মতে বিয়ে হয়। তারই ফাঁকে বেশ কিছু সুন্দর মুহূর্ত ভাগ করলেন বিজয়-রশ্মিকা।

জল্পনা, কখনও বা লুকোচুরি— অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে রাজকীয় ঢঙে চার হাত এক হয়েছে বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মান্দানার। উদয়পুরের বিলাসবহুল প্রাসাদে বসেছে চাঁদের হাট। কড়া নিরাপত্তার মাঝে একে অপরের হাত ধরলেন দক্ষিণ ভারতের এই দুই মেগাস্টার। দক্ষিণ ভারতীয় হলেও বিজয় ও রশ্মিকা দুই ভিন্ন রাজ্যের। তাই দুই রাজ্যের নিয়মরীতি অনুযায়ীই বিয়ে সারলেন তাঁরা। প্রথমে বিজয়ের পরিবারের তেলুগু নিয়মে হবে বিয়ের অনুষ্ঠান। তারপর রশ্মিকার পরিবারের নিয়ম মেনে কোডাভা অর্থাৎ কর্ণাটকের বিয়ের রীতি অনুযায়ী বিকেলে ফের একবার বিয়ে সারলেন।তাঁদের বিয়েতে আদ্যোপান্ত রয়েছে খাঁটি দক্ষিণী ছোঁয়া। মেনু থেকে সাজপোশাক সবেতেই নিজেদের শিকড় আঁকড়ে অনুষ্ঠানে মেতেছে দুই পরিবার।

আরও পড়ুন: দর্শক টানতে ব্যর্থ বাংলা ছবি! বন্ধ বিনোদিনী-প্রিয়া-নবীনা

 

View this post on Instagram

 

A post shared by Vijay Deverakonda (@thedeverakonda)

 রশ্মিকার পরনে লাল রঙের জমকালো শাড়ি। সাদা ধুতি ও লাল রঙের উত্তরীয় পরে বিজয়। গা ভর্তি সোনার গয়না। রশ্মিকার গালে কালো তিল। যা বিয়ের একটি রীতির মধ্যেই পড়ে। বিয়ের ছবি শেয়ার করে বিজয় লিখেছেন, ‘এক দিন আমার ওকে খুব মনে পড়ছিল। এতই মনে পড়ছিল, বুঝেছিলাম, ও আশপাশে থাকলে খুব ভালোলাগে। ও পাশে বসে থাকলে আমার খাওয়াদাওয়ার পর্ব যেন আরও সুন্দর হয়ে ওঠে। ও আমার সঙ্গে জিমে থাকলে আমার কম কষ্ট হয় এবং আনন্দ বেশি হয়। আমি বুঝেছি, ওকে আমার দরকার। আমি যেখানেই থাকি পাশে থাকলে মনে হয় আমি যেন ঘরেই আছি। আমি আমার প্রিয় বন্ধুকেই আমি স্ত্রী হিসাবে পেয়েছি।’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO