Tuesday, July 14, 2026
HomeScrollবর্তমান প্রশাসন এক 'জীবন্ত জীবাশ্ম', শাসক দলকে কটাক্ষ শমীকের
West Bengal Elections 202

বর্তমান প্রশাসন এক ‘জীবন্ত জীবাশ্ম’, শাসক দলকে কটাক্ষ শমীকের

'পরিবর্তন যাত্রা'র টিজার লঞ্চ করে বিশেষ বার্তা বিজেপি নেতার

কলকাতা: আগামীকাল শনিবার রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে।বিধানসভা নির্বাচনের (West Bengal Elections 2026) দিন ঘোষণা হওয়া সময়ের অপেক্ষা। তার আগে ভোটের দামামা বাজাল বিজেপি। শুক্রবার ‘পরিবর্তন যাত্রা’র (BJP Paribartan Yatra) টিজার লঞ্চ করল বিজেপি।কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে ‘পরিবর্তন যাত্রা’র (BJP Paribartan Yatra) অনুমতি দেওয়ার পরই সাংবাদিক বৈঠক করে কর্মসূচির বিস্তারিত ঘোষণা করলেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), সুকান্ত মজুমদার (Sukanta Majumder) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। একইসঙ্গে প্রকাশ্যে আনা হয় যাত্রার টিজার।
শমীক জানান, ৩৮টি সাংগঠনিক জেলা ছুঁয়ে মোট ৫৬টি বড় জনসভা ও ২৫০টি ছোট সভা হবে। সবশেষে হবে প্রধানমন্ত্রীর মেগা জনসভা। সেই সভার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।বিজেপির লক্ষ্য, প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে এই যাত্রাকে নিয়ে যাওয়া। কর্মসূচির আওতায় থাকবে ৬০টি বড় জনসভা এবং আনুমানিক ৩০০টি ছোট সভা। বৃহত্তর কলকাতার ২৯টি বিধানসভা এলাকায় আলাদা করে ট্যাবলো বের করার কথাও ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে খবর, ১ মার্চ থেকে কর্মসূচি শুরু হবে। রাজ্যের ২৫০টি বিধানসভা কেন্দ্র অতিক্রম করবে। মোট ৫,০০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দেবে। কোচবিহার থেকে রায়দিঘি; উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৯টি স্থান থেকে একযোগে যাত্রা শুরু হবে। দোলযাত্রা উপলক্ষে ৩ ও ৪ মার্চ কর্মসূচি স্থগিত থাকবে। তারপর ৫ মার্চ থেকে ফের জোরকদমে সফর শুরু হবে।

আরও পড়ুন:ভোটের দামামা বাজাল বিজেপি, ‘পরিবর্তন যাত্রা’ কী বললেন শমীক, শুভেন্দুরা?

রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের দাবি, পশ্চিমবঙ্গে (West Bengal) কার্যত কোনও সরকার নেই। তাঁর কথায়, বর্তমান প্রশাসন এক ‘জীবন্ত জীবাশ্ম’-এর মতো। শমীক ভট্টাচার্যের কথায়, ‘এই যাত্রা কেবল বিজেপি কর্মীদের জন্য নয়। তৃণমূল, কংগ্রেস বা সিপিএম; যে কোনও দলের কর্মী, যাঁরা রাজ্যের বর্তমান পরিস্থিতিতে হতাশ, তাঁদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। পশ্চিমবঙ্গকে বাঁচাতে এগিয়ে আসুন।’ তাঁর অভিযোগ, তৃণমূল আমলে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনের আগে বিজেপির সংগঠনমূলক শক্তি প্রদর্শনের বড় মঞ্চ হয়ে উঠতে পারে এই ‘পরিবর্তন যাত্রা’। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ; দুই অঞ্চলেই সমান গুরুত্ব দিচ্ছে দল।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot