Saturday, February 28, 2026
HomeScrollজগদ্দলের মেঘনা মোড়ে বিকট শব্দ, কেঁপে উঠল এলাকা  
Jagatdal

জগদ্দলের মেঘনা মোড়ে বিকট শব্দ, কেঁপে উঠল এলাকা  

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ

ওয়েবডেস্ক-  বিকট শব্দে কেঁপে উঠল জগদ্দলের (Jagatdal) মেঘনা (Meghna) মোড় এলাকা। জগদ্দল ১৮ নম্বর গুলিতে একটি পরিত্যক্ত বাড়ির কাছ থেকে হঠাৎই তীব্র শব্দ শোনা যায়। শব্দ শুনে আতঙ্কিত হয়ে আশেপাশের বাসিন্দারা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন।

শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার (Jagatdal Thana) পুলিশ। প্রাথমিকভাবে একটি পরিত্যক্ত ঘরকে সন্দেহের ভিত্তিতে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ। এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

স্থানীয় বিজেপি নেতা সঞ্জয় সিং বলেন, আজকে সকালে আমি পার্টি অফিসে বসে ছিলাম হঠাৎই একটি তীব্র আওয়াজ পাই সম্ভবত বোমা আওয়াজ হলে আমার মনে হয়েছে।

আরও পড়ুন-  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু, কোথায় বাদ কত নাম?

উল্লেখ্য, সামনেই ভোট। তার আগেই রাজ্যের একাধিক এলাকা উত্তপ্ত হচ্ছে। কোথাও বোমাবাজি আবার কোথাও, পোস্টার রাজনীতি । সেইসঙ্গে রাজনীতি নেতাদের দলাদলি চলেছে। ফলে ভোটের আগেই রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত। কী জানা গিয়েছে? আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ফোর্স আসছে। রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ১ মার্চ কাজ শুরু করে দেবে তারা। সেন্ট্রাল ফোর্স এলাকা পরিদর্শন করবে।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola