Sunday, May 31, 2026
HomeScrollচূড়ান্ত ভোটার তালিকায় নাম ‘ডিলিট’ নদিয়ার বিজেপি পঞ্চায়েত সদস্যার

চূড়ান্ত ভোটার তালিকায় নাম ‘ডিলিট’ নদিয়ার বিজেপি পঞ্চায়েত সদস্যার

‘কোনও ব্যক্তি নাগরিকত্ব থেকে বঞ্চিত হোক, আমরা সেটা চাই না’ জানাল তৃণমূল

নদিয়া- গতকাল চূড়ান্ত ভোটার তালিকা  (Final Voter List) বের হয়েছে। ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গেছে, সাংবাদিক বৈঠক থেকে সেকথা জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। আর সেই তালিকায় থাকলেন নদিয়ার (Nadia)  জেলা পরিষদের বিজেপির পঞ্চায়েত সদস্যা (BJP Panchayat members) । অর্থাৎ এসআইআর –এর চূড়ান্ত ভোটার তালিকায় নাম বাদ গেছে তাঁর। নদিয়ার ভীমপুর থানার অন্তর্গত পাকুরগাছি গ্রামের বাসিন্দা হিরন্ময়ী সরকার (Hiranmayee Sarkar) । গত জেলা পরিষদের ভোটে বিজেপির প্রার্থী হয়ে ভোটে নির্বাচিত হন। বর্তমানে নদিয়া (Nadia) জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি এলাকায় বেশ জনপ্রিয় মুখ হিসেবেও পরিচিত।

এসআইআর আবহে বাংলাদেশীদের জন্য সিএএ ক্যাম্প সহ আরও বিভিন্ন ধরনের উদ্যোগ তাকে নিতে দেখা যায়। এসআইআর প্রক্রিয়ার সমস্ত সময় বিভিন্ন রকম বিজেপির প্রচারেও তাঁকে উল্লেখযোগ্য ভাবে এলাকায় প্রচার করতে দেখা যায়।

কিন্তু এসআইআর এর ফাইনাল তালিকা প্রকাশের পরেই দেখা যায় তারই নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে। অর্থাৎ ভোটার লিস্টে তার নামের উপর ডিলিট লেখা রয়েছে। ভোটার লিস্ট বেরোনোর সাথে সাথেই গ্রামবাসীদের সকলের চোখে পড়ে। এমনকি সোশ্যাল মিডিয়ায় দেখা যায় তাকে নিয়ে বিভিন্ন লেখালেখি এবং সে বাংলাদেশ থেকে ২০০৩ সালে এসেছে এই ধরনের বিভিন্ন তথ্য। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় অভিযোগ ওঠে এখনও তার বাবা মা বাংলাদেশেই আছেন।

আরও পড়ুন- ৫৮ লক্ষের পর আরও সাড়ে ৫ লক্ষের নাম বাদ পড়ল রাজ্যে, SIR-এ মোট কত নাম বাংলায়?

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার কাছে জানতে চাইলে তিনি জানান, তৃণমূলের ব্লক সভাপতি সুশান্ত মণ্ডল ষড়যন্ত্র করে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছেন। সুশান্ত মণ্ডল কাছে জানতে চাইলে তিনি জানান, সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে হয়েছে আমরা প্রথম থেকেই এর ঘোর বিরোধী। কারণ এই প্রক্রিয়ার ফলে অনেক সাধারণ নাগরিক তাদের নাগরিকত্ব হারিয়েছে। তিনি আরও বলেন, হিরণ্যময়ী বাংলাদেশী হলেও তার ভোট কাটায় আমরা ব্যথিত, আমরা চাই কেউ যেন নাগরিকত্ব থেকে বঞ্চিত না হয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO