Friday, April 17, 2026
HomeScrollঅশান্ত মধ্যপ্রাচ্যে আটকে লাখ লাখ ভারতীয়! যুদ্ধ পরিস্থিতিতে কী বার্তা মোদির? দেখুন
Narendra Modi

অশান্ত মধ্যপ্রাচ্যে আটকে লাখ লাখ ভারতীয়! যুদ্ধ পরিস্থিতিতে কী বার্তা মোদির? দেখুন

বিদেশের আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী উদ্যোগ নিচ্ছে মোদি সরকার?

ওয়েব ডেস্ক: মুহুর্মুহু বাজছে সাইরেন, মিসাইল-ড্রোন নেমে আসছে বৃষ্টির মতো। শুধুমাত্র ইজরায়েল বা ইরান নয়, মধ্যপ্রাচ্যের (Middle East War) অধিকাংশ দেশে অবস্থাটা এরকমই। আর পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার তিনি বলেন, ইরান-আমেরিকা সংঘাতের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা ভারতের জন্য চিন্তার বিষয়। ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলির প্রশাসনের সঙ্গে কেন্দ্র সরকার নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনির (Ali Khamenei Death) মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারত জুড়ে তৈরি হয়েছে শোক ও বিক্ষোভের আবহ। শিয়া সম্প্রদায়ের বহু মানুষ রাস্তায় নেমে শোকপ্রকাশ ও প্রতিবাদে সামিল হন। দিল্লির জন্তর মন্তরে অল ইন্ডিয়া শিয়া কাউন্সিলের ডাকে প্রতিবাদ সভা হয়। এই অবস্থায় অশান্তি এড়াতে ইতিমধ্যে দিল্লি, হায়দরাবাদ ও কাশ্মীরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: খামেনেইর মৃত্যুর পিছনে বিশ্বাসঘাতকতা! হত্যার ছক অনেক আগেই কষেছিল মোসাদ!

সংঘাতপূর্ণ পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলে থাকা ভারতীয়দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বিভিন্ন ভারতীয় দূতাবাস। কুয়েতে ভারতীয় মিশন প্রবাসীদের সঙ্গে বৈঠক করে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে। অস্ট্রিয়ায় ভারতীয় দূতাবাস নাগরিকদের বিমান চলাচলের আপডেট নজরে রাখতে পরামর্শ দিয়েছে। লেবাননে ভারতীয় মিশন অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে সতর্কবার্তা জারি করেছে।

এদিকে আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় দুবাইয়ে আটকে পড়েছেন পুনের প্রায় ৯০ জন এমবিএ পড়ুয়া। তাঁদের প্রতিষ্ঠান জানিয়েছে, সকলেই নিরাপদে রয়েছেন এবং বুর দুবাইয়ের একটি হোটেলে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor