Friday, July 17, 2026
HomeScroll'অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চায়' বাংলায় এসে ফের মমতাকে নিশানা শাহের
Amit Shah

‘অভিষেককে মুখ্যমন্ত্রী বানাতে চায়’ বাংলায় এসে ফের মমতাকে নিশানা শাহের

তৃণমুল কংগ্রেসের কুশাসনে বিপর্যস্ত বাংলার জনগণ, এখন পরিবর্তন চাইছে

ওয়েবডেস্ক-  শিয়রে বিধানসভা ভোট (Assembly Election 2026) । ইতিমধ্যেই চূড়ান্ত তালিকা (Final List0  প্রকাশিত হয়েছে। যার মধ্যে নাম বাদ গেছে সেই তালিকায় আপাতত ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম বাদ গেছে। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। তবে কমিশন নিশ্চিত করেছে, এখানেও ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন নাম যুক্ত হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। এর পরেই ফের রাজ্যে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়দিঘিতে যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার।

রাজ্যে এসেই ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)  নিশানা করলেন অমিত শাহ (Amit Shah) । কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী বলেন, পরিবারতন্ত্র চলছে। সারা দেশে পরিবারতন্ত্র চলছে। এটা শেষ করতে হবে। শাহ বলেন, তৃণমূলকে ক্ষমতায় আনলে ভাইপো শাসক হবে। আপনারা কী ভাইপোর শাসন চান? শাহের অভিযোগ, ভাইপোর নেতৃত্বে পশ্চিমবঙ্গে দুর্নীতি চলছে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে চান।

আরও পড়ুন-  আসন্ন নির্বাচনে মমতার প্রতিপক্ষ দিলীপ? গেরুয়া শিবিরে নতুন বিতর্ক

এদিন বিজেপি (Bjp)  ‘পরিবর্তন যাত্রা’র (Paribartan Yatra)  উদ্বোধন করার আগে সমাজমাধ্যমে বাংলায় পোস্ট করে তৃণমুল কংগ্রেসকে নিশানা করেন শাহ। তিনি লেখেন, তৃণমুল কংগ্রেসের কুশাসনে বিপর্যস্ত বাংলার জনগণ এখন পরিবর্তন চাইছে। এই জনসংকল্পকে আরও শক্তিশালী  করে তোলার জন্য বাংলায় এই বিজেপির ‘পরিবর্তন’ যাত্রা শুরু হয়েছে। আজ দক্ষিণ ২৪ পরগনা থেকে ‘পরিবর্তন যাত্রা’র উদ্বোধনী কর্মসুচিতে কর্মীদের সঙ্গে উপস্থিত থাকব। এই যাত্রার মাধ্যমে বিজেপি কর্মীরা রাজ্যের প্রতিটি প্রান্তে ‘অনুপ্রবেশমুক্ত বাংলা’র দৃঢ় সংকল্প পৌঁছে দেব।

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot