Monday, June 8, 2026
HomeScrollকুয়েত উপকূলে ট্যাঙ্কারে বিস্ফোরণ, ডুবে গেল জাহাজ, তেল ছড়িয়ে পড়ল সমুদ্রে
Kuwait

কুয়েত উপকূলে ট্যাঙ্কারে বিস্ফোরণ, ডুবে গেল জাহাজ, তেল ছড়িয়ে পড়ল সমুদ্রে

সন্দেহ বাড়িয়ে তুলছে একটি ছোট নৌকা

ওয়েবডেস্ক-  কুয়েত (Kuwait) উপকূলে একটি ট্যাঙ্কারে (Tanker) প্রবল বিস্ফোরণ! জাহাজটি (Ship) ডুবে যায়, আর তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে। পরিবেশগত দিক থেকে বিপর্যয় ঘটতে পারে। জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ ও সুস্থ আছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (Kuwait Ministry Of Interior) জানিয়েছে যে ঘটনাটি দেশের জলসীমার বাইরে ঘটেছে। তবে ঘটনায় সন্দেহ বাড়িয়ে তুলেছে একটি ছোট নৌকা।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন (UK Maritime Trade Operations) (ইউকেএমটিও) জানিয়েছে, কুয়েতের মুবারক আল-কাবীর (Mubarak Al-Kabir) থেকে ৩০ নটিক্যাল মাইল (প্রায় সাড়ে ৫৫.৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এই বিস্ফোরণ ঘটেছে। নোঙর করে থাকা একটি ট্যাঙ্কারের মাস্টার জানিয়েছেন, তিনি জাহাজের বাঁ দিকে একটি বিকট বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখতে পান। একটি ছোট নৌকাকে ওই এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। জাহাজের একটি কার্গো ট্যাঙ্ক থেকে সাগরের জলে তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা পরিবেশের উপর প্রভাব ফেলতে পারে। জাহাজটির মধ্যে জল ঢুকে পড়েছে, সব ক্রু নিরাপদ আছে। জাহাজটি উপকূলের কাছে কাছে নোঙর করা ছিল, সেই সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি ড্রোন হামলা বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের পর জাহাজটি সাগরে ডুবে যায়। কার্গো ট্যাঙ্কারটির তেল সাগরে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন-  মধ্যপ্রাচ্যের যুদ্ধে নাক গলাচ্ছে পাকিস্তান? সৌদির পাশে দাঁড়িয়ে ইরানকে হুঁশিয়ারি পাক মন্ত্রীর

প্রসঙ্গত, পারস্য উপসাগরের তীরে অবস্থিত কুয়েতের সঙ্গে ইরানের সমুদ্রসীমা রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইজরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এই সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশের উপর হামলা চালাচ্ছে ইরানের প্রতিরক্ষাবাহিনী। কুয়েত যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini