Monday, April 20, 2026
HomeScrollবিচারাধীন ভোটারদের অচলাবস্থা দূর করতে বড় পদক্ষেপ কমিশনের!
SIR

বিচারাধীন ভোটারদের অচলাবস্থা দূর করতে বড় পদক্ষেপ কমিশনের!

দুই রাজ্য থেকে আসছে অতিরিক্ত ২০০ জন জুডিশিয়াল অফিসার

ওয়েব ডেস্ক : গত ২৮ ফেবরুয়ারি প্রকাশিত হয়েছে এসআইআর (SIR)-এর চূড়ান্ত ভোটার তালিকা। কমিশনের (Election Commission) তরফে বলা হয়েছে, রাজ্যের ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ মানুষের নাম এখনও ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ (Under adjudication) বা বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতির দ্রুত নিষ্পত্তি করতে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে অতিরিক্ত ২০০ জন জুডিশিয়াল অফিসার (Judicial Officer) আনা হচ্ছে এই কাজের জন্য। সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যেই তাঁরা পশ্চিমবঙ্গে (West Bengal) পৌঁছে যাবেন।

বর্তমানে মোট বিচারাধীন ভোটারের মধ্যে মাত্র সাড়ে ৬ লক্ষের মতো নাম খতিয়ে দেখা হয়েছে। কমিশন (Election Commission) অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, যাচাই প্রক্রিয়া শেষ হলেই যে সব নাম চূড়ান্ত ভোটার তালিকায় উঠে যাবে, এমনটা নয়। প্রয়োজনীয় নথি পরীক্ষা করে যাঁদের দাবি বৈধ বলে প্রমাণিত হবে, কেবল তাঁদেরই নাম মূল তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

আরও খবর : সন্দেশখালিতে বিজেপিতে বড় ভাঙন! তৃণমূলে যোগ দীপালি মুকুলিয়া-সহ ২০০ কর্মীর

এই বিশাল কর্মযজ্ঞ সামলাতে বর্তমানে রাজ্যে প্রায় ৫০৫ জন জুডিশিয়াল অফিসার (Judicial Officer) কাজ করছেন। তবে বিপুল সংখ্যক আবেদন ও নথি যাচাইয়ের চাপের কারণে অতিরিক্ত জনবল আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিবেশী দুই রাজ্য থেকে ১০০ জন করে মোট ২০০ জন অফিসারকে এই কাজে যুক্ত করা হবে।
জানা যাচ্ছে, নতুন করে আসা অফিসারদের মূলত দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং নদিয়া জেলাতে কাজে লাগানো হবে।

গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় মোট ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের নাম থাকলেও এর মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম এখনও চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি। অন্যদিকে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার বিরুদ্ধেই আন্দোলনের পথে হাঁটছে রাজ্যের শাসকদল। সেই প্রেক্ষিতে শুক্রবার দুপুর ২টো থেকে কলকাতার মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor