Wednesday, July 22, 2026
HomeScrollবৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে জিতবে কোন দল?
T20 World Cup Final 2026

বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে জিতবে কোন দল?

যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কী নিয়ম রয়েছে ICC'র?

[h_news]

ওয়েব ডেস্ক : রবিবার টি২০ বিশ্বকাপ ফাইনাল (T20 World Cup Final 2026)। মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড (India vs Newzeland)। তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ম্যাচের আগে ইতিমধ্যে হুঙ্কার দিয়ে রেখেছেন কিউয়ি অধিনায়ক মিচেল স্যান্টনার। কিন্তু ফাইনাল ম্যাচ যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, সেক্ষেত্রে কী হবে? কোন দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে?

ইংল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস সেমিফাইনাল জিতে ফাইনালে গিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে নিউজিল্যান্ড। আর কিউয়িরা টি২০ বিশ্বকাপে ভারতের কাছে কখনও হারেনি। ফলে রবিবার রোমাঞ্চকর ম্যাচ দেখার অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা। তবে যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে কী নিয়ম রয়েছে আইসিসি’র (ICC)।

আরও খবর : বিশ্বকাপের ফাইনালের আগে হোটেল বদল ভারতীয় দলের! কেন?

নিয়ম বলছে, যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে সেদিনই ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে ওভার কমিয়ে ও সময় বাড়িয়ে। তবে সেদিন যদি ম্যাচ শেষ না করা যায়, তাহলে রয়েছে ‘রিজার্ভ ডে’। আর প্রথম দিনে ম্যাচ কিছুটা খেলা হওয়ার পর বন্ধ হলে, সেক্ষেত্রে রিজার্ভ ডে-তে সেখান থেকেই খেলা শুরু হবে। আর বৃষ্টির কারণে দ্বিতীয় দিনেও ম্যাচ যদি না খেলা হয়, সেক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড (India vs Newzeland) দুই দলকেই যুগ্মভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তবে রবিবার আহমেদাবাদে বৃষ্টি হবে না বলেই খবর।

অন্যদিকে ম্যাচ যদি টাই হয়, সেক্ষেত্রে কী নিয়ম রয়েছে? প্রথমত, ম্যাচ টাই হলে তা গড়াবে সুপার ওভারে। দ্বিতীয়ত, আর যদি সেখানেও টাই হয় ম্যাচ, তাহলে আবার সুপার ওভার হবে। যতক্ষণ না কোনও দল চ্যাম্পিয়ন ঘোষিত হচ্ছে, ততক্ষণ চলবে সুপার ওভার।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99