Monday, June 8, 2026
HomeBig newsসোমবার থেকে শুরু হচ্ছে বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে
Bar Council election

সোমবার থেকে শুরু হচ্ছে বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটদান প্রক্রিয়া!

ওয়েব ডেস্ক : সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ (West Bengal) বার কাউন্সিলের নির্বাচন (Bar Council election)। সারা রাজ্যের বিভিন্ন আদালতে সোমবার ও মঙ্গলবার এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে। কলকাতা হাইকোর্টসহ (Calcutta High Court) রাজ্যের সমস্ত আদালতেই ভোটার তালিকা অনুযায়ী আইনজীবীরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটদান প্রক্রিয়া।

পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের মোট আসন সংখ্যা ২৫টি হলেও এবারে নির্বাচন হচ্ছে ২৩টি আসনে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ১৮টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৫টি আসন রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার পর নির্বাচনে অংশগ্রহণকারী মহিলা প্রার্থীদের মধ্য থেকে আরও দু’জনকে বেছে নেবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া (Bar Council of India)।

আরও খবর : বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, ১০ জেলায় জারি সতর্কতা

এবারের নির্বাচনে মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে তৃণমূল সমর্থিত আইনজীবী প্রার্থী রয়েছেন ২৩ জন, বিজেপি সমর্থিত প্রার্থী ২২ জন, বাম সমর্থিত প্রার্থী ১২ জন এবং নির্দল প্রার্থী রয়েছেন ১৮ জন। সারা রাজ্যের বিভিন্ন আদালতে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ফলাফল প্রকাশ হতে কিছুটা সময় লাগতে পারে বলে মনে করা হচ্ছে। গত নির্বাচনের ক্ষেত্রে ফলাফল প্রকাশ হতে প্রায় তিন মাস সময় লেগেছিল।

এদিকে এই নির্বাচনের আগে রাজ্যের আইন দপ্তর নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন হয়েছে। আইনমন্ত্রীর কাছ থেকে আইন দফতরের দায়িত্ব নিজের হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188