HomeScrollIPL-এর প্রথম পর্বের সূচি প্রকাশ, টিকিট কাটবেন কীভাবে?
IPL 2026

IPL-এর প্রথম পর্বের সূচি প্রকাশ, টিকিট কাটবেন কীভাবে?

প্রথম ম্যাচে মুখোমুখি হবে RCB ও SRH

ওয়েব ডেস্ক : শেষ হয়েছে টি২০ বিশ্বকাপ। এর পরেই মার্চ মাস থেকে শুরু হবে আইপিএল (IPL 2026)। ইতিমধ্যে, প্রথম পর্বের সূচি ঘোষণা করা হয়েছে। সেই মতো ২৮ মার্চ মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। সেই ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে। আর এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু কীভাবে টিকিট (Tickets) বুক করবেন? জেনে নিন

আপনি বুক মাই শো (Bookmyshow) বা পেটিএম ইনসাইডারের (Paytm Insider) মাধ্যমে টিকিট কেটে নিতে পারবেন। এছাড়া দুই ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল সাইট থেকে এই টিকিট কেটে নিতে পারবেন। মূলত, বেঙ্গালুরুতে টিকিটের দাম সাধারণত ২৩০০ থেকে ২৮০০ টাকা থেকে শুরু। সর্বোচ্চ তা হতে পারে ৩০ হাজার টাকারও বেশি। তবে এই টিকিটগুলি কীভাবে বুক করবেন আপনি?

আরও খবর : ম্যাচ গড়াপেটার অভিযোগ! সাসপেন্ড KKR-এর প্রাক্তন ক্রিকেটার

টিকিট কাটার জন্য আপনাকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে গিয়ে লিখতে হবে আরসিবি বনাম এসআরএইচ আইপিএল ২০২৬ (RCB Vs SRH IPL 2026)। এর পরেই পছন্দের স্ট্যান্ড ও আসন সংখ্যা বেছে নিতে হবে আপনাকে। তার পর পেমেন্ট করে বুকিং নিশ্চিত করতে হবে আপনাকে। আপনি তা কার্ড বা ইউপিআই-এর মধ্যে করতে পারবেন। তবে আগেভাগে টিকিট না কাটলে, তা নাও পেতে পারেন।

এদিকে আইপিএল-এ কেকেআর (KKR)-এর প্রথম ম্যাচ হবে ২৯ মার্চ। তা হবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। এই ম্যাচ হবে ওয়াংখেড়েতে। এর পর ২ এপ্রিল সাইরাজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে কেকেআর। তার পর ৬ এপ্রিল পাঞ্জাব কিংস ও ৯ এপ্রিল লখনউ লুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলবে অজিঙ্কে রাহানের দল। সেই ম্যাচগুলির টিকিট কয়েকদিন পরেই পাওয়া যেতে পারে বলেই মনে করা হচ্ছে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News