Friday, March 13, 2026
HomeScrollমধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব পড়বে IPL-এ? মুখ খুললেন এক কর্তা
IPL 2026

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব পড়বে IPL-এ? মুখ খুললেন এক কর্তা

মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি নিয়ে বড় সমস্যা তৈরি হতে পারে!

ওয়েব ডেস্ক : ভারতের শুরু হতে চলেছে আইপিএল-এর (IPL 2026) মরশুম। ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে এই মেগা টুর্নামেন্ট। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আরসিবি (RCB) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। কিন্তু, পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়তে পারে এই টুর্নামেন্টে। এমন পরিস্থিতিতে এক সিনিয়র কর্তা বলেছেন, বর্তমান পরিস্থিতির উপর সতর্ক নজর রাখা হচ্ছে। যাতে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত কারোর উপর সরাসরি প্রভাব যেন না পড়ে।

মূলত, মধ্যপ্রাচ্যের সংঘর্ষের কারণে জ্বালানি নিয়ে বড় সমস্যা তৈরি হতে পারে। যার ফলে রান্নার গ্যাস, স্টেডিয়ামের লাইট, ক্রিকেটার ও কর্মকর্তাদের আসা যাওয়ার উপর প্রভাব পড়তে পারে। ইন্ডিয়া টু ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক সিনিয়র কর্তা জানিয়েছেন, আমরা আগে থেকেই কোনও কিছু অনুমান করছি না। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু, যাঁদের সঙ্গে কথা হয়েছে, সকলেই পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলেই জানিয়েছে। আর সেই অনুযায়ী আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

আরও খবর : ম্যাচ গড়াপেটার অভিযোগ! সাসপেন্ড KKR-এর প্রাক্তন ক্রিকেটার

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, পরিস্থিতি যদি খারাপ হয় সেই অনুযায়ী পদক্ষেপ করবে আইপিএল (IPL) কর্তৃপক্ষ। কিন্তু আগে থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপের কথায় বার বার জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, আইপিএল (IPL) হল এত বড় একটি টুর্নামেন্ট, যা খেলার জন্য মুখিয়ে থাকেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। কিন্তু, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সামান্য হলেও বাধা সৃষ্টি করেছে। তবে চলতি মরশুমে এই মেগা টুর্নামেন্ট আয়োজন করার জন্য ঠিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel