Thursday, May 7, 2026
HomeScrollবিজেপির ব্রিগেডগামী বাসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! অভিযোগ নস্যাৎ শাসকদলের

বিজেপির ব্রিগেডগামী বাসে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে! অভিযোগ নস্যাৎ শাসকদলের

হামলায় বাসের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং গুরুতর আহত হন বাসের চালক

পশ্চিম মেদিনীপুর (বেলদা) –  বিজেপির (Bjp)  ব্রিগেডগামী বাসে হামলার ঘটনা। চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) ঘিরে চাঞ্চল্য। অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। সমস্ত অভিযোগ উড়িয়ে ‘নাটক’ বলে পাল্টা শাসক শিবিরের। নারয়ণগড়ে ব্লকের আন্ডারমুন্ডা এলাকায় মোদির সংকল্প যাত্রা উপলক্ষে ব্রিগেডের সভায় যাওয়ার পথে একটি বাসে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বিজেপির (BJP)  পক্ষ থেকে জোরালো দাবি করা হয়েছে যে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরাই এই পরিকল্পিত হামলা চালিয়েছে। শনিবার সকালে ওই এলাকায় গেরুয়া শিবিরের কর্মীদের নিতে যখন বাসটি এলাকায় ঢুকছিল,  তখনই অতর্কিতে লাঠি এবং ইট নিয়ে চড়াও হয় একদল দুষ্কৃতী। হামলায় বাসের কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এবং গুরুতর আহত হন বাসের চালক। তড়িঘড়ি সেখান থেকে বাস নিয়ে জাতীয় সড়কে পালিয়ে আসেন বলে দাবি বাস চালকের।

​এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা গৌরীশঙ্কর অধিকারী তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অভিযোগ, বাসের চালককে বন্দুক দেখিয়ে মারধর করা হয়েছে এবং আসন্ন নির্বাচনে হারের ভয়েই তৃণমূল এই ধরনের হিংসাত্মক পথ বেছে নিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, তাঁদের কর্মীদের ব্রিগেডে পৌঁছানো রুখতেই তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

আরও পড়ুন-  ধীরে ধীরে ব্রিগেডমুখী বিজেপি কর্মী ও সমর্থকেরা, ভিড় বাড়ছে হাওড়া-শিয়ালদহে

​অন্যদিকে,  তৃণমূল কংগ্রেস এই সমস্ত অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘বিজেপির সাজানো নাটক’ বলে উড়িয়ে দিয়েছে। ঘাসফুল শিবিরের দাবি,  এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বরং বিজেপির নিজেদের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ভাঙচুর হয়েছে বলে তারা মনে করছে।

রাজনৈতিক ফায়দা তুলতে এবং মানুষের সহানুভূতি পেতেই বিজেপি এই মিথ্যে নাটক সাজিয়েছে বলে পাল্টা তোপ দেগেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই মুহূর্তে আহারমুন্ডা এলাকা যথেষ্ট থমথমে রয়েছে এবং পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto