Sunday, March 15, 2026
HomeScroll'আসল চোর কে? পশ্চিমবঙ্গবাসী জানে', বিস্ফোরক মোদি
Narendra Modi

‘আসল চোর কে? পশ্চিমবঙ্গবাসী জানে’, বিস্ফোরক মোদি

ব্রিগেড থেকে তৃণমূলকে ‘নির্মম সরকার’ তোপ মোদির

কলকাতা: বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে কলকাতার (Kolkata) ব্রিগেড ময়দান (Brigade Maidan) থেকে তৃণমূল (TMC) সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বিজেপির (BJP) ব্রিগেড সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি তৃণমূল সরকারকে ‘নির্মম সরকার’ বলে কটাক্ষ করেন এবং দাবি করেন, বাংলায় পরিবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।

মোদির অভিযোগ, বাংলায় জঙ্গলরাজ চলছে এবং মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। তাঁর কথায়, “বাংলার প্রত্যেক কোণ থেকে আওয়াজ উঠছে “চাই বিজেপি সরকার”। কুর্সি বাঁচাতে তৃণমূল সব রকম চেষ্টা করছে। গাড়ি থামানো, সেতু বন্ধ করা এসব করেও মানুষকে আটকাতে পারেনি।”

আরও পড়ুন: ‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, সে দিন আর দূরে নেই, এ বার আইনের শাসন শুরু হবে এই বাংলায়’, ব্রিগেডে ঘোষণা মোদির

দুর্নীতি ইস্যুতেও তৃণমূলকে তোপ দাগেন প্রধানমন্ত্রী। বিশেষ করে আবাস যোজনা নিয়ে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে এবং প্রকৃত উপভোক্তারা বঞ্চিত হয়েছেন। তাঁর দাবি, জল জীবন মিশন থেকে আয়ুষ্মান ভারত, একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছেন না।

ব্রিগেডের সভা থেকে মোদীর বার্তা, বিজেপি ক্ষমতায় এলে বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছবে। ভোটের আগে এই ব্রিগেড সমাবেশকে ঘিরে বিজেপির মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের আদলে তৈরি মঞ্চে বাংলার বিভিন্ন সংস্কৃতির প্রতীক তুলে ধরা হয় বলেও জানা গিয়েছে।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel neked