কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Legislative Assembly Election 2026) পাহাড়ের তিনটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী দিচ্ছে না তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং, এই তিন কেন্দ্রে লড়াই করছে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম-BGPM)।
জানা গিয়েছে, এবার নিজেদের প্রতীকেই নির্বাচনে লড়বে বিজিপিএম। ইতিমধ্যেই তিনটি আসনেই প্রার্থী ঘোষণা করেছে তারা।
আরও পড়ুন: ‘টুঁটি’ চিপে ধরবেন বিজেপির? বিস্ফোরক মমতা
দার্জিলিং বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বিজয় কুমার রাইকে। কালিম্পংয়ে ফের প্রার্থী হচ্ছেন বর্তমান বিধায়ক রুদেন সদা লেপচা। কার্শিয়াং কেন্দ্র থেকে লড়বেন অমর লামা।


পাহাড় রাজনীতিতে এই সমীকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলের সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করা এবং সহযোগী দলের উপর ভরসা এই কৌশল ভোটের ফলাফলে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।







