Wednesday, May 6, 2026
HomeScrollবিজেপিকে রুখতে উত্তরে মমতা, দক্ষিণে প্রচারে অভিষেক, নন্দীগ্রাম কবে?
Abhishek Banerjee

বিজেপিকে রুখতে উত্তরে মমতা, দক্ষিণে প্রচারে অভিষেক, নন্দীগ্রাম কবে?

পাথরপ্রতিমায় জনসভা দিয়ে ভোটের প্রচার শুরু অভিষেকের

কলকাতা: বঙ্গে ভোটের দাদামা বেজে গিয়েছে। আগামী ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি আসনে প্রথম দফায় বিধানসভা ভোট। তার ঠিক একমাস আগে থেকে ঝোড়ো প্রচারে নামছে রাজ্যের শাসক শিবির। ছাব্বিশের বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আগে নিজের কেন্দ্র ভবানীপুর (Bhawanipur) থেকেই প্রচারের সূচনা করছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনী ইস্তেবারও প্রকাশ করেছে তৃণমূল। সূত্রের খবর, রাজ্যের দু’প্রান্ত থেকে বিজেপিকে রুখতে ঝাঁপাচ্ছেন শাসকদলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Start Election Campaign)।

আগামী সপ্তাহে উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছেন দলনেত্রী। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। ওইদিন আরও দুটি সভা করার কথা তাঁর – মাটিগাড়া ও ময়নাগুড়ি।একইদিনে দক্ষিণবঙ্গেও প্রচার শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় তাঁর প্রথম জনসভা হওয়ার কথা। আর পরদিন নন্দীগ্রাম-সহ গোটা মেদিনীপুর চষে বেড়াবেন অভিষেক। দাসপুর, কেশিয়াড়ি ও নারায়ণগড়ে জনসভা এবং নন্দীগ্রামে কর্মিসভা করতে পারেন বলে খবর।

আরও পড়ুন: ভবানীপুর থেকেই ভোটের বিগুল! রবিসন্ধ্যায় কর্মিসভা

নন্দীগ্রাম এবারও রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই ঘিরে রাজনৈতিক উত্তাপ চরমে। তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে পবিত্র করকে, যিনি একসময় শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তৃণমূল নেতৃত্বের মতে, নন্দীগ্রামের রাজনৈতিক গুরুত্ব আলাদা। দলীয় শীর্ষ নেতৃত্বের বিশেষ নজর রয়েছে এই কেন্দ্রে। শাসকদলের এক নেতার কথায়, ‘নন্দীগ্রাম শুধু একটি কেন্দ্র।এখানে জয়ের জন্য সর্বশক্তি দিয়ে লড়াই হবে। এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অভিষেকের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময়সূচি ঘোষিত হওয়ার পর নন্দীগ্রামে কর্মীদের সঙ্গে এই বৈঠকটিই হবে তাঁর প্রথম অভ্যন্তরীণ সভা।

অভিষেকের ঘনিষ্ঠ সূত্রগুলি জানিয়েছে যে, নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে ডায়মন্ড হারবারের এই সাংসদ পশ্চিম মেদিনীপুরের দাসপুর, কেশিয়াড়ি এবং নারায়ণগড়ে তিনটি জনসভা করবেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্র থেকে শুভেন্দুর বিরুদ্ধে লড়েছিলেন মমতা, কিন্তু পরাজিত হয়েছিলেন। তৃণমূলের একটি সূত্র জানিয়েছে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত একটি করে জনসভায় ভাষণ দেওয়ার চেষ্টা করবেন অভিষেক। অন্যদিকে নিজের ভবানীপুর কেন্দ্রে প্রচারে রবিবার থেকেই নামতে পারেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যায় চেতলার অহীন্দ্র মঞ্চে ভবানীপুর বিধানসভা এলাকার কর্মীদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে মমতা ছাড়াও হাজির থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার, মেয়র ফিরহাদ হাকিম, সাত জন কাউন্সিলর।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs slot gacor situs toto slot gacor https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto