Friday, May 29, 2026
HomeScrollএবার টলিপাড়ায় উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান
Rahul Arunodoy Banerjee

এবার টলিপাড়ায় উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

রাহুলের জন্য বিচার চেয়ে পথে নামার ডাক টলিপাড়ার শিল্পীদের

কলকাতা: আউটডোরে শুটিং করাকালীন মৃত্যুর হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Banerjee)। অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায় কার? এই প্রশ্নে সরগরম টালিগঞ্জের স্টুডিওপাড়া। এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান।

তালসারিতে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির দিন তিনেক বাদে অবশেষে বুধবার মুখ খুলেছে প্রযোজনা সংস্থা। একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানের অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। এবার টলিউডে উঠল ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান। সূত্রের খবর, আগামী ৪ তারিখ, শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে সেলেবপাড়ার সিংহভাগ তারকারা এই মিছিলে যোগ দেবেন। ইতিমধ্যেই পরিচালক, শিল্পীরা ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান তুলে পোস্টার ভাগ করে নিয়ে পথে নামার জন্য আহ্বান জানিয়েছেন সকলকে। জানা গিয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শ্রীজাত, সৃজিত মুখোপাধ্যায়, স্বরূপ বিশ্বাস, পিয়া সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রানা সরকার-সহ আরও অনেকে এদিন মিছিলে হাঁটতে পারেন।

আরও পড়ুন: ‘নিরপেক্ষ তদন্ত হবে’, ঘটনার ৩ দিন বাদে সাফাই প্রযোজনা সংস্থার

একাধিক বিভ্রান্তিকর বিবৃতি, প্রোডাকশন ইউনিটের সদস্যদের বয়ানে অসঙ্গতিতে অভিনেতার মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ইন্ডাস্ট্রির তরফেও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে আর্টিস্ট ফোরাম।রাহুলের মর্মান্তিক পরিণতিতে দিন তিনেক বাদে মুখ খুলল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা। বিবৃতিতে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee)-কে “সহকর্মী ও বন্ধু” হিসেবে উল্লেখ করে সংস্থা জানায়, ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই কাস্ট ও ক্রুদের সঙ্গে কথা বলা শুরু হয়েছে। অধিকাংশই ট্রমার মধ্যে থাকায়, তাদের বক্তব্য নিরপেক্ষ ও সুসংগঠিতভাবে সংগ্রহ করতে আরও কিছু সময় চাওয়া হয়েছে। সমস্ত তথ্য যাচাই করে একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল রিপোর্ট তৈরির আশ্বাসও দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্তে নিরপেক্ষতা বজায় থাকবে জানিয়েছে প্রয়োজন সংস্থা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO