Sunday, May 24, 2026
HomeBig newsনির্বাচনের আগেই দল পরিবর্তন, মৌসম নুরকে তোপ মমতা'র
Mamata Banerjee

নির্বাচনের আগেই দল পরিবর্তন, মৌসম নুরকে তোপ মমতা’র

'এত সুযোগ পাওয়ার পরেও দলের বিরোধিতা ভোটের সময়!', ক্ষোভ প্রকাশ মমতার

ওয়েব ডেস্ক : ২০১৯ সালে কংগ্রেস ছেড়েছিলেন। যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। তার সাত বছর পর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে কংগ্রেস (Congress) ফিরে গিয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর (Mausam Noor)। নির্বাচনের আগে এমন দল পরিবর্তন নিয়ে তাঁকে মালদা থেকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এদিন মালদহ (Malda) থেকে মৌসম বেনজির নূরকে (Mausam Noor) আক্রমণ করে মমতা বলেছেন, ‘‘মালদহের কোনও প্রতিনিধি লোকসভায় ছিল না বলে আমরা এই জেলার প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠিয়েছিলাম। অনেক দিন ছিলেন। ভোটের আগে তিনি অন্য দলে গিয়েছেন। তাতে আমার আপত্তি নেই।” এর পরেই তিনি বলেছেন, ” কিন্তু পলাতকদের মানুষ ক্ষমা করবে না। উনি তো ভোটে লড়ে সাংসদ হতে পারেননি। বিধায়কদের ভোটে জিতেছিলেন। আমার ভোটও পেয়েছিলেন। নিজে জীবনে রাজ্যসভায় যেতে পারিনি। এত সুযোগ পাওয়ার পরেও দলের বিরোধিতা ভোটের সময়! ভোট যেন না পায়।”

আরও খবর : মোথাবাড়ি কাণ্ডে ঘটনা কী পরিকল্পিত? বিগ আপডেট NIA তদন্তে!

মৌসম নুর যখন কংগ্রেসে ফিরেছিলেন তখন মৌসমের দাদা ইশা খান চৌধুরী বলেছিলেন, “ওঁর রক্তে কংগ্রেস রয়েছে। অন্য দলে যাওয়ার ফলে আমাদের পরিবারের মধ্যেও বিভাজন তৈরি হয়েছিল। আজকে সব বিভাজন ঘুচে গেল।” সেই সময় রাজনৈতিক মহল মনে করেছিল, এর পিছনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থাকতে পারে। কারণ শুভেন্দুই ছিলেন সেই সময় মালদহ, মুর্শিদাবাদে তৃণমূলের পর্যবেক্ষক। তিনিই মৌসমকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গিয়েছিলেন। তখন অবশ্য শুভেন্দু তৃণমূলে (TMC) ছিলেন।

এদিকে তৃণমূল ছাড়াপর মৌসম বেনজির নূর (Mausam Noor) বলেছিলেন ‘‘আমি বরকত (বরকত গনিখান চৌধুরী) সাহেবের পরিবারের সদস্য। তাঁর ঐতিহ্য বহন করছি। পারিবারিক ভাবেই আমরা কথা বলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে, কংগ্রেসে ফিরব।’’ সঙ্গে বলেছিলেন, ‘‘আমি কয়েক বছর আগে তৃণমূলে গিয়েছিলাম। তবে তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছিল। আমাকে রাজ্যসভার সাংসদ করেছিল, জেলা সভাপতির দায়িত্ব দিয়েছিল।’’ কিন্তু দলবদলের এই বিষয়টিকে যে ভালো চোখে নেননি তৃণমূল সুপ্রিমো। সেটা তিনি বুঝিয়ে দিলেন মালদহের সভা থেকে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D